শিরোনাম :
সিলেট সিটি নির্বাচনে জামায়াতের মেয়র প্রার্থী নুরুল ইসলাম বাবুল ফ্রান্স প্রবাসী ও যুবদল নেতা আলী আহসান আফতাব স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে বিমানবন্দরে এক জমকালো সংবর্ধনা বড়লেখায় মুন্নির মৃত্যুর ঘটনায় রহস্য উদ্‌ঘাটন-’বিচারের দাবিতে মানববন্ধন সাত দিনের মধ্যে সিলেট ওসমানী হাসপাতালের সব সমস্যার সমাধান হবে: স্বাস্থ্যমন্ত্রী শুক্রবার সিলেট আসছেন স্বাস্থ্যমন্ত্রী, যাবেন ওসমানী হাসপাতালে নিরাপদ যাতায়াত বাস্তবায়ন পরিষদ সিলেট জেলার পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে সিলেটস্থ শান্তিগঞ্জ সমিতি সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে জন্মাষ্টমী উদ্‌যাপনে পুলিশের সর্বাত্মক সহযোগিতা থাকবে: পুলিশ কমিশনার সিলেটে ঝটিকা মিছিলের প্রস্তুতিকালে আওয়ামী লীগের ৫ সদস্য আটক

রিপোর্টার নামঃ
  • বুধবার, ২৭ জুলাই, ২০২২
  • ২৪০ বার পড়া হয়েছে

অনুসন্ধান নিউজ :: সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর থানার কলকলি ইউনিয়নের গলাখাল গ্রামের হাজী আলতাবুর রহমান ফটিক মিয়ার ছেলে মিজানুর রহমান খোকনকে সুনামগঞ্জের আদালত প্রাঙ্গনে নির্মমভাবে হত্যার প্রতিবাদে ও হত্যাকারীদের ফাঁসির দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
(২৭ জুলাই) বুধবার বিকেলে কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে সার্ক মানবাধিকার ফাউন্ডেশন সিলেট মহানগরের উদ্যোগে এক মাননবন্ধন অনুষ্ঠিত হয়।
সার্ক মানবাধিকার ফাউন্ডেশন সিলেট মহানগর শাখার সভাপতি এডভোকেট আলা উদ্দিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক তপন চন্দ্র পাল এর পরিচালনায় বক্তব্য রাখেন জগন্নাথপুর উপজেলা সমিতি সিলেটের সভাপতি আলহাজ্ব আবুল বশর, বাংলাদেশ দূর্নীতি প্রতিরোধ মঞ্চের কেন্দ্রীয় মহা-সচিব মো. আমিরুল ইসলাম চৌধুরী এহিয়া, ইউথ ফ্রন্টের চেয়ারম্যান রফিকুল ইসলাম খসরু, প্রভাষক মিহির মোহন, এডভোকেট জয় জয়াতী জয়া, আওয়ামী লীগ নেতা মাহতাব মিয়া, নিহত খোকনের সন্তান ফাইজা আক্তার, ছেলে মাহফুজ, বোন ছালমা বেগম ও রুসনা বেগম, মাওলানা বুরহান উদ্দিন। গ্রামবাসীর পক্ষে বক্তব্য রাখেন আবুল খয়ের, উমর মিয়া প্রমুখ।
মানববন্ধনে বক্তারা বলেন, সুনামগঞ্জ আদালত পাড়ায় মিজানুর হোসেন খোকনের হত্যাকারীদের দ্রুত গ্রেফতার করে ফাঁসি কার্যকর করতে হবে। আসামীরা যাতে বিদেশে না পালায় সেদিকে লক্ষ রেখে স্থল এবং বিমানবন্দরে নিষেধাজ্ঞা প্রদান করতে হবে। আদালতে বাদীদের নিরাপত্তার ব্যবস্থার জোর দাবি জানান তারা। বিজ্ঞপ্তি

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain