শিরোনাম :
সিলেটে প্রায় ২০ বছর পর আবার নিজের শ্বশুড় বাড়ির এলাকায় আসছেন তারেক রহমান সিলেট কারাগারের বন্দিরাও এবার ভোট দেবেন ১৬নং ওয়ার্ডে হাওয়াপাড়া ও তাতিপাড়া নাগরিক কমিটির আয়োজনে দোয়া মাহফিল এতিম শিশুদের মুখে হাসি ফুটালেন ব্যবসায়ী নেতৃবৃন্দ সিলেটের জৈন্তাপুরে ক্রাশার মিলে অভিযান, ১০ হাজার টাকা জরিমানা শীতার্তদের মাঝে গোয়াইনঘাট ছাত্র পরিষদের শীতবস্ত্র বিতরণ এক বছরে সিলেটে সড়ক দুর্ঘটনায় নিহত ৩৬৪,নিহতদের বেশি মোটরসাইকলে চালক আরোহী নারী শিক্ষা ও ক্ষমতায়নে দেশনেত্রীর অবদান অবস্মরণীয় : খন্দকার মুক্তাদির প্রাকৃতিক সৌন্দর্য ও খনিজ সম্পদে ভরপুর জৈন্তাকে নতুন রূপে সাজাতে হবে: আরিফুল হক চৌধুরী শোক বই স্বাক্ষরকালে বিএনপির যুগ্ম মহাসচিব হুমায়ুন কবির

কয়েক দফা নোটিশ -সিলেটে পাঠানটুলা এলাকায় উচ্ছেদ অভিযান

রিপোর্টার নামঃ
  • বৃহস্পতিবার, ২৮ জুলাই, ২০২২
  • ২০৫ বার পড়া হয়েছে

অনুসন্ধান নিউজ :: সিলেট-সুনামগঞ্জ সড়কের বিভিন্ন স্থানে গড়ে ওঠেছে অবৈধ স্থাপনা। সড়ক ও জনপথের (সওজ) জায়গা দখল করে গড়ে তোলা হয়েছে বহুতল ভবন ও মার্কেট।

এসব অবৈধ স্থাপনার কারণে রাস্তা প্রশস্তকরণ ও ড্রেনেজ নির্মাণ কাজ বিঘ্নিত হচ্ছিল। বার বার নোটিশ দিলেও ভবন মালিকরা তাতে কর্ণপাত করেননি। এই অবস্থায় সওজ ও সিলেট সিটি করপোরেশন (সিসিক) মিলে যৌথভাবে উচ্ছেদ অভিযান শুরু করেছে। গতকাল বৃহস্পতিবার থেকে এ অভিযান শুরু হয়।

বৃহস্পতিবার (২৮ জুলাই) সকালে সিলেট-সুনামগঞ্জ সড়কের পাঠানটুলা এলাকায় উচ্ছেদ অভিযান চালায় সওজ ও সিসিক। অভিযানকালে কয়েকটি বহুতল আবাসিক ও বাণিজ্যিক ভবন বোলডোজার দিয়ে ভেঙ্গে ফেলা হয়। কয়েকটি ভবনের সামনের অংশ ভেঙে স্বেচ্ছায় স্থাপনা অপসারণে সময় বেঁধে দেয়া হয়।

সিসিকের ৯নং ওয়ার্ড কাউন্সিলর মখলিছুর রহমান জানান, সওজের জায়গা দখল করে অনেকে বাসাবাড়ি ও মার্কেট তৈরি করেছেন। রাস্তার উভয় পাশে সিটি করপোরেশন ড্রেন নির্মাণ করবে। তাই সওজের পক্ষ থেকে এসব অবৈধ স্থাপনার মালিকদের কয়েক দফা নোটিশ দেয়া হয়েছে। কিন্তু কেউই স্থাপনা স্বেচ্ছায় সরিয়ে নেননি। তাই সওজ ও সিসিক যৌথ অভিযানে নেমেছে।

সিসিক মেয়র আরিফুল হক চৌধুরী বলেন, সড়ক ও ড্রেনের জায়গা দখল করে বড় বড় ভবন তৈরি করা হয়েছে। বৃষ্টির পানি যে দ্রুত নামবে, কীভাবে নামবে? পানি জমলেই আমাদের দোষ হয়।’

তিনি বলেন, ‘অভিযান শুরু হয়েছে, কাউকেই ছাড় দেওয়া হবে না। অবৈধ ভবন ভাঙা হবে, উচ্ছেদ করা হবে। সড়ক ও ড্রেন প্রশস্ত হবে।’

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain