শিরোনাম :
সিলেটবাসীকে ৩ সুখবর দিলেন মন্ত্রী মুক্তাদির পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে সিলেটে যুবদলের সমাবেশ ও বিক্ষোভ মিছিল সরকারি হাসপাতালে চিকিৎসাসেবা গ্রহণ বাধ্যতামূলক ও নিশ্চিত করার দাবীতে প্রধানমন্ত্রী, মন্ত্রী ও প্রতিমন্ত্রী বরাবরে স্মারকলিপি ১নং জালালাবাদ ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে চেয়ারম্যান প্রার্থী ইসলাম উদ্দিনের মতবিনিময় সভা সিলেটে হারিয়ে যাওয়া অর্ধশতাধিক মোবাইল উদ্ধার করে ফিরিয়ে দিল পুলিশ রোটারি ক্লাব অব সিলেট সেন্ট্রালের সহযোগিতায় ফ্রি ডায়াবেটিস পরীক্ষা ও পরামর্শ ক্যাম্প অনুষ্ঠিত আওয়ামী সন্ত্রাসী নৈরাজ্যের প্রতিবাদে সিলেটে মহানগর স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত বিছনাকান্দি সীমান্তে আটক বিএসএফ সদস্যকে পতাকা বৈঠকে হস্তান্তর আরিফুলের হকের সুপারিশে স্থগিত হলো বিএনপির যে ইউনিটের কার্যক্রম ভূমধ্যসাগরে নি খোঁ জ মাধবপুরের ৬ যুবক, ১৫ দিনেও মেলেনি সন্ধান

সজিব ওয়াজেদ জয়‘র জন্মদিনে মুক্তিযোদ্ধা যুব কমান্ড সিলেট জেলার দোয়া মাহফিল

রিপোর্টার নামঃ
  • বৃহস্পতিবার, ২৮ জুলাই, ২০২২
  • ২৫৬ বার পড়া হয়েছে

অনুসন্ধান নিউজ ::জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর দৌহিত্র, ডিজিটাল বাংলাদেশ এর স্বপ্নদ্রষ্টা, মাননীয় প্রধানমন্ত্রী রাষ্ট্রনায়ক শেখ হাসিনার তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজিব ওয়াজেদ জয় এর ৫২ তম জন্মদিন উপলক্ষে সিলেট জেলা যুবলীগ নেতা ও মুক্তিযোদ্ধা যুব কমান্ড সিলেট জেলা সভাপতি জিল্লুর রহমান এর উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল রাতে সদর উপজেলা যুবলীগ কার্যালয়ে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

এসময় উপস্থিত ছিলেন, সিলেট জেলা যুবলীগ নেতা ও মুক্তিযোদ্ধা যুব কমান্ড সিলেট জেলা সভাপতি জিল্লুর রহমান, যুবলীগ নেতা লোকমান মির্জা,মুক্তিযোদ্ধা যুব কমান্ড সিলেট জেলা যুগ্ম সাধারণ সম্পাদক শায়েস্তা তালুকদার, সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান মিজান,
সহ দপ্তর সম্পাদক কামরুল জামাল কাহারুল, ধর্ম বিষয়ক সম্পাদক হাবিবুর রহমান হাবিব,
প্রচার ও প্রকাশনা সম্পাদক রফিক তালুকদার, শ্রম ও বিষয়ক সম্পাদক মিলাদ ছাব্বাক, যুব কমান্ড নেতা রুকুব মিয়া, স্বপন দাশ, ফাতিন নুর, সিরাজ মিয়া, মোঃ আব্দুর রশিদ, ইয়াসিন আহমদ শুভ, মাহবুবুর রহমান রাশেদসহ নেতৃবৃন্দ। দোয়া পরিচালনা করেন কুমার গাঁও বাসটার্মিনাল মসজিদের ইমাম ও খতিব মাওলানা হাবিবুর রহমান হাবিব। শেষে কেকে কেটে সজিব ওয়াজেদ জয় এর ৫২ তম জন্মদিন পালন করা হয়।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain