শিরোনাম :
ফ্রান্স প্রবাসী ও যুবদল নেতা আলী আহসান আফতাব স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে বিমানবন্দরে এক জমকালো সংবর্ধনা বড়লেখায় মুন্নির মৃত্যুর ঘটনায় রহস্য উদ্‌ঘাটন-’বিচারের দাবিতে মানববন্ধন সাত দিনের মধ্যে সিলেট ওসমানী হাসপাতালের সব সমস্যার সমাধান হবে: স্বাস্থ্যমন্ত্রী শুক্রবার সিলেট আসছেন স্বাস্থ্যমন্ত্রী, যাবেন ওসমানী হাসপাতালে নিরাপদ যাতায়াত বাস্তবায়ন পরিষদ সিলেট জেলার পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে সিলেটস্থ শান্তিগঞ্জ সমিতি সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে জন্মাষ্টমী উদ্‌যাপনে পুলিশের সর্বাত্মক সহযোগিতা থাকবে: পুলিশ কমিশনার সিলেটে ঝটিকা মিছিলের প্রস্তুতিকালে আওয়ামী লীগের ৫ সদস্য আটক সিলেট মহানগর বিএনপির বৃক্ষরোপণ কর্মসূচি

কুলাউড়ায় জঙ্গলে অজ্ঞাত নারীর মরদেহ

রিপোর্টার নামঃ
  • শনিবার, ৩০ জুলাই, ২০২২
  • ২৭৭ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক :: মৌলভীবাজারের কুলাউড়ায় অজ্ঞাত ৪০ বছর বয়সী এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (৩০ জুলাই) দুপুর দুইটার দিকে উপজেলার টিলাগাঁও ইউনিয়নের বাঘেরটিকি এলাকায় রেললাইনের পাশে একটি জঙ্গল থেকে এ মৃতদেহ উদ্ধার করা হয়। পুলিশ বলছে ওই নারী মানসিক রোগী ছিলেন।

কুলাউড়া থানার পরিদর্শক (তদন্ত) আমিনুল ইসলাম বলেন, শনিবার দুপুরে খবর পাই বাঘেরটিকি এলাকায় রেললাইনের পাশে একটি জঙ্গলের মধ্যে নারীর লাশ পড়ে আছে। স্থানীয়দের মাধ্যমে জানতে পারি এই নারী মানসিক অসুস্থ ছিলেন এবং ওই এলাকায় রাস্তাঘাটে ভবঘুরের মতো চলাফেরা করতেন। এখনো কোন পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। মরদেহ সুরতহালে ওই নারীর শরীরে কোন আঘাতের চিহ্ন পাওয়া যায়নি।

তিনি আরও বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হবে।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain