শিরোনাম :
জুড়ীতে ছাত্রলীগের মিছিলের পর সাবেক উপজেলা চেয়ারম্যান কিশোর রায় গ্রেপ্তার সড়ক দুর্ঘটনা রোধে সিসিক প্রশাসকের সাথে নিসচা সিলেট মহানগরের মতবিনিময় সম্প্রীতির উৎসবে মানবিকতার ছোঁয়া, সিলেটে ৫০০ পরিবারের পাশে আজিজ খান সজিব টঙ্গীতে ওষুধ কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১০ ইউনিট সাইক্লোনের ‘চিঠির কথা: গান-কবিতায়’ শীর্ষক সাহিত্য আসর অনুষ্ঠিত সুনামগঞ্জ জেলা পরিষদের বিভিন্ন প্রকল্পের চেক বিতরণ সিলেট-ঢাকা মহাসড়কে প্রাণ গেল দুই মোটরসাইকেল আরোহীর আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে আলোচনা সভা ও মহড়া বিএনপি সকল সম্প্রদায়ের সহাবস্থানে বিশ্বাসী-আফসর খানের উদ্যোগে উপহার সামগ্রী বিতরণে-নাসিম হোসাইন সকল ধর্মের মানুষের অধিকার ও নিরাপত্তা নিশ্চিতে বিএনপি সরকার বদ্ধপরিকর-নাসিম হোসাইন

সিলেটে বৃক্ষরোপণ ও বিভাগীয় বৃক্ষমেলার উদ্বোধন

রিপোর্টার নামঃ
  • শনিবার, ৩০ জুলাই, ২০২২
  • ৩২৯ বার পড়া হয়েছে

অনুসন্ধান নিউজ :: বৃক্ষরোপণ অভিযান ও বিভাগীয় বৃক্ষমেলা ২০২২ উপলক্ষে সিলেটে উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৩০ জুলাই) সিলেট নগরীর আলিয়া মাদ্রাসা মাঠে এ আলোচনা সভা ও উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

সিলেটের জেলা প্রশাসক মো. মজিবর রহমানের সভাপতিত্বে ও সায়মুন ইভান ও জান্নাত আশার সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন- সিলেটের বিভাগীয় কমিশনার ড.মোহাম্মদ মোশাররফ হোসেন।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন- সিলেট জেলার পুলিশ সুপার ও অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ ফরিদ উদ্দিন, সিলেট রেন্জের পুলিশ সুপার জেদান আল মুসা। স্বাগত বক্তব্য রাখেন- বিবাগীয় বন কর্মকর্তা তৌফিকুল ইসলাম।

এছাড়া উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন- অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো: মোবারক হোসেন, পরিবেশ অদিপ্তর সিলেটের পরিচালক এমরান হোসেন, নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার আহসানুল আলম, সহকারী বন সংরক্ষক আবু বক্কর সিদ্দিক, মারুফ হোসাইন, মাহমুদুল ইসলাম।

প্রধান অতিথির বক্তব্যে বিভাগীয় কমিশনার ড. মোশাররফ হোসেন বলেন, আমাদের প্রয়োজন ২৫ শতাংশ বনভূমি। সকলের সম্মিলিত প্রচেষ্টায় আমরা এ লক্ষমাত্রা অর্জনে সক্ষম হবো।

তিনি বলেন, পাথর উত্তোলনের ক্ষেত্রে যথাযথ গবেষণা এবং পরিবেশের ক্ষতি না হয় সে কথা বিবেচনা করে এ ব্যাপারে সিদ্ধান্ত গ্রহণ করতে হবে।

তিনি শিক্ষার্থীদের আগামী বাংলাদেশ গড়তে বৃক্ষরোপণে অংশগ্রহণের আহ্বান জানান।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain