শিরোনাম :
ভূমধ্যসাগর ট্র্যাজেডি: দালালদের ভয় ও প্রলোভনে নীরব নিখোঁজদের পরিবার উচ্চশিক্ষায় ৭৫ লাখ টাকার স্কলারশিপ পেলেন সিলেটের দুই তরুণী ১৩৩ দেশকে পেছনে ফেলে-সৌদিতে কুরআন প্রতিযোগিতায় প্রথম হলেন বাংলাদেশের জাকারিয়া নবনির্বাচিত রাষ্ট্রপতিকে লাল গোলাপ দিয়ে শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী ২২ আগস্ট থেকে কলেরার টিকা, লক্ষ্য ৫১ লাখ ৭৫ হাজার মানুষ রাষ্ট্রপতি নির্বাচন : সংসদে ভোটগ্রহণ শুরু সিনিয়র-জুনিয়র দ্বন্দ্বে হবিগঞ্জ মেডিকেল কলেজে শিক্ষার্থীদের সংঘর্ষ, আহত ১৫ সিলেটে ১০ নারী-পুরুষ গ্রেফতার, দুটি হোটেল সিলগালা সিলেটে হামে মৃত্যু বেড়ে ১৩৯ রায়নগরে ট্রিপল মার্ডারের সুষ্ঠ তদন্ত ও আসামিদের গ্রেফতারের দাবি পুলিশ কমিশনার বরাবর স্মারকলিপি

বিজিবি কর্তৃক জৈন্তায় সুবিধা বঞ্চিতদের বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান

রিপোর্টার নামঃ
  • রবিবার, ৩১ জুলাই, ২০২২
  • ২৩৩ বার পড়া হয়েছে

অনুসন্ধান নিউজ :: বন্যা পরবর্তী স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে ফ্রি স্বাস্থ্যক্যাম্প কর্মসূচির আওতায় জৈন্তা উপজেলায় ২৬৫ জন সুবিধা বঞ্চিত মানুষকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে। আজ রবিবার (৩১জুলাই ) সকালে সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) এবং এর অধীনস্থ ডিবিরহাওড় বিশেষ ক্যাম্পের সার্বিক ব্যবস্থাপনায় ক্যাম্পের দায়িত্বপূর্ণ এলাকায় অবস্থিত জৈন্তা উপজেলা গিলাতৈল সরকারী প্রাথমিক বিদ্যালয়ে শিশু, মহিলা ও পুরুষ রোগীদেরসহ বিশেষজ্ঞ চিকিৎসকদের দ্বারা পরীক্ষা-নিরীক্ষা করে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান ও ঔষধ বিতরণ করা হয়।

এসময় মেডিক্যাল ক্যাম্পেইনে মেজর তানভীর খান, মেডিক্যাল অফিসার, সেক্টর সদর দপ্তর, শ্রীমঙ্গল এবং ডাঃ ফাহমিদা জাহান, মেডিক্যাল অফিসার, সেক্টর সদর দপ্তর, সিলেট কর্তৃক চিকিৎসা সেবা প্রদান করা হয়।

অসহায় এবং দুঃস্থ সর্বমোট ২৬৫ জন (পুরুষ-৯০ জন এবং মহিলা-১৭৫ জন) জনসাধারণকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান ও ঔষধ বিতরণ করা হয়।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain