শিরোনাম :
শাহজালাল জামেয়া ইসলামিয়ায় বার্ষিক সাংস্কৃতিক পুরস্কার বিতরণ সম্পন্ন শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ গড়তে ও বাবা-মায়ের মুখ উজ্জ্বল করতে কার্যকর ভূমিকা রাখবে : কয়েস লোদী রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খানের মৃত্যুবার্ষিকীতে দোয়া ও শিরনি বিতরণ করলেন মন্ত্রী আরিফুল হক চৌধুরী চলতি অর্থবছরেই স্থানীয় সরকারের সকল স্তরের নির্বাচন: সিলেটে প্রতিমন্ত্রী শাহে আলম সিলেটে শিশু ফাহিমা হত্যা: জাকিরের মৃত্যুদণ্ড, বাকি দুজনকে খালাস রসময় মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের নতুন ভবনের উদ্বোধন করলেন মন্ত্রী মুক্তাদির অসুস্থ ব্যবসায়ী নেতা দিলওয়ার হোসেনকে দেখতে গেলেন বাণিজ্য মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির গোয়াইনঘাটে জুলাই গণঅভ্যুত্থান দিবস উদযাপন, আহত যোদ্ধাদের সংবর্ধনা জুলাই গণঅভ্যুত্থান দিবসে সিলেটে জুলাই শহিদ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ দেশের বড় চ্যালেঞ্জ জ্বালানি, ১৭ বছরের অব্যবস্থাপনার কারণে এই অবস্থা: সিলেটে বাণিজ্যমন্ত্রী

মহানগর ব্যাটারি চালিত রিক্সা মালিক শ্রমিকদের বিক্ষোভ মিছিল

রিপোর্টার নামঃ
  • মঙ্গলবার, ২ আগস্ট, ২০২২
  • ২৭০ বার পড়া হয়েছে

অনুসন্ধান নিউজ :: সিলেট মহানগর ব্যাটারি চালিত রিক্সা/ ইজিবাইক মালিক শ্রমিক ঐক্য পরিষদের উদ্যোগে ব্যাটারি চালিত রিক্সা/ ইজিবাইক হয়রানীর প্রতিবাদে নগরীতে গতকাল ২ আগস্ট বিকালে এক বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সিলেট মহানগর ব্যাটারি চালিত রিক্সা মালিক শ্রমিক ঐক্য পরিষদের সহ-সভাপতি আনোয়ার হোসেন আনাই এর সভাপতিত্বে ও প্রচার সম্পাদক আব্দুস সোবাহানের পরিচালনায় বিক্ষোভ পরবর্তী সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক আবু বকর সিদ্দিক। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন আবুল কাসেম, নুরুল ইসলাম, ফরিদ আহমদ, জিয়া উদ্দিন আহমেদ, আব্দুছ সত্তার, আবুল হোসেন, প্রকাশ দাস, জালাল হোসেন প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে আবু বকর সিদ্দিক বলেন, অবিলম্বে খেটে খাওয়া মানুষের রুজি রোজগারের বিকল্প ব্যবস্থা না করে রিক্সা ধরা থেকে বিরত থাকুন। দরিদ্র মানুষগুলি অনাহার অর্ধাহারে জীবন যাপন করছেন। এমতাবস্থায় লক্ষাধিক মানুষ ব্যাটারি চালিত রিক্সা/ ইজিবাইক সাথে জড়িত। তারা পরিবার-পরিজন নিয়ে কোন রকম জীবন যাপন করছেন। তাই কর্তৃপক্ষের কাছে তিনি রিক্সা ধরা থেকে বিরত থাকার জোর দাবী জানান।
বিক্ষোভ সমাবেশে বক্তারা বলেন, ভয়াবহ বন্যায় দরিদ্র মানুষগুলো অসহায় হয়ে পড়েছে। রুজি রোজগারের আশায় হত দরিদ্রগণ সিলেট নগরীতে ব্যাটারি চালিত রিক্সা ও ইজিবাইক চালিয়ে জীবিকা অর্জনের চেষ্টা করছেন। কিন্তু সিটি কর্তৃপক্ষ ও ট্রাফিক পুলিশ যানজটের খুড়া অজুহাত দেখিয়ে ব্যাটারি চালিত রিক্সা ও ইজিবাইক বন্ধ করার পায়তারা চালাচ্ছে। শুধু তাই নয়, ব্যাটারী চালিত রিক্সা জব্ধ করে রেকারের নামে ৩ হাজার ২০০ টাকা হাতিয়ে নেয়া নিচ্ছে। যা এই সম্পূর্ণ অমানবিক। অথচ এই রেকার ফি আগে ছিল ৫০০ টাকা। রেকার ফি আগের মত ৫ শত টাকা করার দাবী জানান। পাশাপাশি বন্যার ক্ষতিপুষিয়ে উঠতে ব্যাটারি চালিত রিক্সা ও ইজিবাইক চলাচলে বাঁধা না দেয়ার জোর দাবী জানান। বিজ্ঞপ্তি

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain