শিরোনাম :
শুক্রবার সিলেটে আসছেন বাণিজ্য মন্ত্রী খন্দকার মুক্তাদির আগামী শনিবার সিলেটের কয়েকটি এলাকায় বিদ্যুৎ থাকবে না সিলেটে ছিনতাই কারী ধরতে তালিকা নিয়ে মাঠে পুলিশ শ্রীমঙ্গলে ছেলের হাতে বাবা খুন, অভিযুক্ত আটক পহেলা বৈশাখ বাঙালির আত্মপরিচয় ও ঐক্যের এক অনন্য উৎসব.. মো: আতিকুর রহমান বাংলাদেশ চতুর্থ শ্রেণি সরকারি কর্মচারী সমিতি বিভাগীয় জেলা শাখা সিলেটের পূর্ণাঙ্গ কমিটি গঠন উইমেন এমপাওয়ার প্রজেক্ট’ পরিদর্শন ও মতবিনিময় সভা এবং দোয়া মাহফিল সম্পন্ন সিলেটে জামেয়া শাহ ওলিউল্লাহ (রহ.) রইছুল উলুম-এর নতুন শিক্ষাবর্ষের ‘সবক প্রদান’ ও দোয়া মাহফিল বাহরাইনে নিহত প্রবাসী গিরিশ চন্দ্র সূত্রধরের মরদেহ দেশে পৌঁছেছে, পরিবারের কাছে হস্তান্তর শুধু ডলারে আর পাউন্ডে না, সিলেটকে পড়ালেখায়ও ফার্স্ট হতে হবে: শিক্ষামন্ত্রী

সিলেট ওসমানী মেডিকেলে হামলার ঘটনায় দুই মামলা, আসামি ৮

রিপোর্টার নামঃ
  • মঙ্গলবার, ২ আগস্ট, ২০২২
  • ২৪৬ বার পড়া হয়েছে

অনুসন্ধান নিউজ :: সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের দুই শিক্ষার্থীর ওপর হামলা ও নারী ইন্টার্ন চিকিৎসকের হয়রানির ঘটনায় দুটি মামলা দায়ের করা হয়েছে। মঙ্গলবার (২ আগস্ট) এ মামলা দুটি দায়ের করা হয়। দুই মামলায় ৮ জনকে আসামি করা হয়েছে।

জানা গেছে, মেডিকেল কলেজ কর্তৃপক্ষ দুই শিক্ষার্থীর ওপর হামলার ঘটনায় ৭ জনকে আসামি করে একটি মামলা দায়ের করেছে। আর হাসপাতাল কর্তৃপক্ষ নারী ইন্টার্ন চিকিৎসকের শ্লীলতাহানির ঘটনায় এক জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও ২/৩ জনকে আসামি করে আরেকটি মামলা দায়ের করে।

দুই মামলা দায়েরের বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আলী মাহমুদ।

তিনি জানান, কলেজ প্রশাসনের দায়ের করা মামলায় সোমবার রাতে আটক ৩ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোহিদ হাসান রাব্বি ও স্থানীয় বাসিন্দা এহসান আহম্মদকে গ্রেপ্তার দেখানো হয়েছে। বাকীদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

প্রসঙ্গত, একজন নারী ইন্টার্ন চিকিৎসককে উত্ত্যক্ত করার জের ধরে বহিরাগতরা সোমবার সন্ধ্যায় সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের দুই শিক্ষার্থীর ওপর হামলা চালায়। এর প্রতিবাদে সোমবার রাত ১০টা থেকে ভোররাত পর্যন্ত সড়ক অবরোধ করে রাখেন শিক্ষার্থীরা। পরে পুলিশ হামলার ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুইজনকে আটক করলে পরিস্থিতি কিছুটা শান্ত হয়।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain