শিরোনাম :
গোয়াইনঘাটে পরিত্যক্ত মর্টার শেল, সেনাবাহিনীর হাতে ধ্বংস সিলেট জেলা ও মহানগর যুবদলের নতুন কমিটিতে দায়িত্বে পেল কারা অপ্রতিম হত্যায় ৪ জন গ্রেফতার, অপরাধ স্বীকার : স্বরাষ্ট্রমন্ত্রী ‎​সিলেট বিভাগ গণদাবী পরিষদের যুক্তরাজ্য শাখার সহ- সভাপতি ডা. সৈয়দ মাশুক আহমেদকে সংবর্ধনা সিলেটে ২ দিনে ছাত্রলীগের ৯ নেতাকর্মী আটক সিলেটের ‘মায়ের দোয়া’য় অভিযান, উদ্ধার নাইম-তামিম শাহজালালের মাজারে এবার মিলল ৮৮ লাখ ৯২ হাজার টাকা গার্ল গাইডস্ সিলেট অঞ্চলের মহাতাঁবু জলসা ও ৪র্থ আঞ্চলিক গাইড ক্যাম্প অনুষ্ঠিত পরিবেশ রক্ষা ও সবুজায়নের লক্ষ্যে বগুড়ায় বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদের বৃক্ষরোপণ সম্পন্ন সিলেটে কারাগার পরিদর্শন করলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব

মিশিগান বাংলাদেশি কমিউনিটি কর্তৃক সাংবাদিক বুলবুল সংবর্ধিত

রিপোর্টার নামঃ
  • বুধবার, ৩ আগস্ট, ২০২২
  • ২৩২ বার পড়া হয়েছে

অনুসন্ধান নিউজ :: যুক্তরাষ্ট্রে সফররত কানাইঘাট প্রেসক্লাব সভাপতি ও এশিয়ান টেলিভিশন সিলেট প্রতিনিধি শাহজাহান সেলিম বুলবুলকে মিশিগান বাংলাদেশি কমিউনিটির পক্ষ থেকে সংবর্ধনা প্রদান করা হয়েছে।
রবিবার ( ৩১ জুলাই) বিকেল ৫ টায় যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের হ্যানটামিক সিটিতে অনুষ্ঠিত মিশিগান বাঙালির প্রাণের মেলা, মিশিগান পথ মেলায় হাজারো মানুষদের উপস্থিতিতে মিশিগান বাংলাদেশী কমিউনিটির পক্ষ থেকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।
এসময় সাংবাদিক শাহজাহান সেলিম বুলবুলের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন সিনেটর অ্যাডম হোলি, সিনেটর স্টেফিনি চেন, স্টেট রিপ্রেজেন্টেটিভ লরি স্টোন, হ্যামটামিক সিটি মেয়র আমের গালিব, কাউন্সিলর নাঈম চৌধুরী, যুক্তরাষ্ট্র বঙ্গবন্ধু পরিষদের সভাপতি ড. রাব্বি আলম, ডেমোক্রেটিক পার্টি ফরটিন ডিস্ট্রিকের ভাইস চেয়ারম্যান ও কাউন্টি ডেলিকেট মিনহাজ রাসেল চৌধুরী, ঢাকা বিভাগীয় কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক মাহবুব রাব্বি খান প্রমুখ।
রোটারিয়ান সাংবাদিক শাহজাহান সেলিম বুলবুল মিশিগান বাংলাদেশি কমিউনিটির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন প্রবাসে থেকেও বাংলাদেশীরা নিজ মাতৃভুমি ও স্বজনদের সদা স্মরণে রাখেন। প্রবাসী ভাইদের রেমিটেন্সে দেশের অর্থনীতির চাকা সচল হয়। প্রবাসীরা আমাদের অহংকার ও গৌরবের অন্যতম শক্তিশালী অংশীদার। দেশের যে কোন দুর্যোগে প্রবাসী ভাইবোনেরা আমাদের জন্য তাদের সামর্থ্যের সবটুকু উজাড় করে সহযোগিতার হাত প্রসারিত করেন। প্রবাসীদের এই ভালবাসা চিরকাল অটুট থাকুক এই প্রত্যাশা করি। বিজ্ঞপ্তি

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain