শিরোনাম :
আগামী বছরের হজ: সর্বনিম্ন প্যাকেজ ৫ লাখ ৫ হাজার টাকা প্রবাসীদের নিরাপত্তা ও সম্পদের সুরক্ষায় সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে: প্রশাসক আব্দুল কাইয়ূম চৌধুরী সিলেটে হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু ফ্যামিলি কার্ড কর্মসূচি সারা দেশে সম্প্রসারণের পরিকল্পনা নিয়ে প্রধানমন্ত্রীর বৈঠক মেসির আর্জেন্টিনাকে কাঁদিয়ে বিশ্ব চ্যাম্পিয়ন স্পেন ‎ সিলেটে হামের উপসর্গে আরও তিন শিশুর মৃত্যু সিলেট বিভাগে সপ্তাহজুড়ে অব্যাহত থাকবে ভারী বৃষ্টি এম ইলিয়াস আলীর সন্ধান কামনায় বিশ্বনাথে বিএনপি ও সহযোগী সংগঠনের আলোচনা ও দোয়া মাহফিল লার্নিং অ্যান্ড ডেভেলপমেন্ট জগতের ঐতিহাসিক আয়োজন ইন্টারন্যাশনাল ট্রেইনার্স কনফারেন্স সম্পন্ন মদিনা মার্কেটের ঘটনা: তদন্তে নির্দোষ সজিব, রাব্বানী ও রাসেল-অপরাধে সম্পৃক্ততায় গিয়াস ও রিপনকে বহিষ্কার

সিলেটে সাইবার মামলায় স্থলবন্দরের কর্মচারী জেল হাজতে

রিপোর্টার নামঃ
  • শুক্রবার, ৫ আগস্ট, ২০২২
  • ২৭২ বার পড়া হয়েছে

গোয়াইনঘাট প্রতিনিধি :: সিলেটের সাইবার মামলায় স্থল বন্দরের কর্মচারী জালালুর রহমান শিকদারকে জেল হাজতে পাঠানো হয়েছে। গত বৃহস্পতিবার সিলেট সাইবার মামলার শুনানী শেষে বিচারক মো. আবুল কাশেম আসামীকে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন।
বাদী পক্ষের আইনজীবী অ্যাডভোকেট কানন আলম সাংবাদিকদের জানান, সিলেট সাইবার ট্রাইব্যুনাল যে মামলাটির শুনানী হয়েছে ১১১/২০২১ তার বাদী হচ্ছেন তামাবিল স্থল বন্দরের সহকারি পরিচালক মো. মাহফুজুল ইসলাম ভূইয়া।
ওনি বাদী হয়ে লালমনিরহাটের বুড়িমারী স্থলবন্দরের ওই কর্মচারীর বিরুদ্ধে মামলাটি করেন। নির্বাচনকালীন সময়ে তামাবিল স্থলবন্দর নিয়ে একটা উস্কানিমূলক, আক্রমনাত্মক, বিদ্বেষ প্রনোদিত ও মানহানীকর আইনশৃঙ্খলা অবনতি ঘটানোর জন্য আসামী জালালুর রহমান ফেইসবুকে একটা পোস্ট দেন।
সে চাইছিল তামাবিল স্থলবন্দরকে উস্কানী দিয়ে ওইখানে একটা বিশৃঙ্খলা সৃষ্টি করার। আসামির উদ্দেশ্যই ছিলো বাংলাদেশ-ভারতের সীমান্তবর্তী এলাকায় বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি করে দেশের স্থলবন্দর গুলো অচল করে দেওয়া। সেই বিষয়গুলো আমরা বিজ্ঞ আদালতে বিজ্ঞ ট্রাইব্যুনালে উপস্থাপন করি।
ট্রাইব্যুনাল রেকর্ডপত্র পর্যালোচনা করেন। এবং সার্বিক দিক বিবেচনা করে সাইবার ট্রাইব্যুনাল বিজ্ঞ বিচারক আসামীর জামিন নামঞ্জুর করে তাকে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain