শিরোনাম :
সিলেটে দুর্গাপূজা নির্বিঘ্ন করতে বিএনপির ৭,৮,৯,৩৭,৩৮ ও ৩৯নং ওয়ার্ডের তদারকি কমিটি’র মতবিনিময় সভা অনুষ্ঠিত সিলেটে দুর্গাপূজা নির্বিঘ্ন করতে বিএনপির ৭ ‘তদারকি কমিটি’ জুড়ীতে ছাত্রলীগের মিছিলের পর সাবেক উপজেলা চেয়ারম্যান কিশোর রায় গ্রেপ্তার সড়ক দুর্ঘটনা রোধে সিসিক প্রশাসকের সাথে নিসচা সিলেট মহানগরের মতবিনিময় সম্প্রীতির উৎসবে মানবিকতার ছোঁয়া, সিলেটে ৫০০ পরিবারের পাশে আজিজ খান সজিব টঙ্গীতে ওষুধ কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১০ ইউনিট সাইক্লোনের ‘চিঠির কথা: গান-কবিতায়’ শীর্ষক সাহিত্য আসর অনুষ্ঠিত সুনামগঞ্জ জেলা পরিষদের বিভিন্ন প্রকল্পের চেক বিতরণ সিলেট-ঢাকা মহাসড়কে প্রাণ গেল দুই মোটরসাইকেল আরোহীর আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে আলোচনা সভা ও মহড়া

গোলাপগঞ্জে অভিমানে তরুণের আত্মহত্যা

রিপোর্টার নামঃ
  • রবিবার, ৭ আগস্ট, ২০২২
  • ৩২২ বার পড়া হয়েছে

অনুসন্ধান নিউজ :: সিলেটের গোলাপগঞ্জে পরিবারের সাথে অভিমান করে রাব্বি আহমদ সালমান (২০) নামে এক তরুণ আত্মহত্যার খবর পাওয়া গেছে।

রোববার (৭আগস্ট) সকালে উপজেলার ঢাকাদক্ষিণ বাজারের চৌমুহনীতে একটি দোকানের বারান্দা থেকে ঝুলন্ত অবস্থায় তার লাশ উদ্ধার করে পুলিশ। শনিবার (৬ আগস্ট) রাত ২টার পর যেকোন সময়ে তিনি আত্মহত্যা করতে পারেন বলে ধারণা পুলিশের।

সালমান উপজেলার ঢাকাদক্ষিণ ইউনিয়নের সুনামপুর গ্রামের মো. সোনাহর আলীর পুত্র।

পুলিশ জানায়, পরিবারের সাথে অভিমান করে সে আত্মহত্যা করেছে বলে প্রাথমিক ভাবে জানা যায়। মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ওসমানী হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তবে পুলিশ তদন্ত অব্যাহত রেখেছে। ময়নাতদন্তের রিপোর্ট আসলে পুরোপুরি নিশ্চিত হওয়া যাবে।

গোলাপগঞ্জ মডেল থানার এসআই ফয়জুল করিম আত্মহত্যার বিষয়টি নিশ্চিত করেন।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain