শিরোনাম :
গণততন্ত্রকে রক্ষা করাই এখন সবচেয়ে বড় কাজ: সিলেটে রাষ্ট্রপতি স্কলার্সহোম মেজরটিলা কলেজে কম্পিউটার প্রোগ্রামিং প্রতিযোগিতা ও উদ্ভাবনী প্রজেক্ট প্রদর্শনী সম্পন্ন আ.লীগ-যুবলীগ-ছাত্রলীগের ৭ শীর্ষ নেতাকে মৃত্যুদণ্ড দিল ট্রাইব্যুনাল সিলেটে এসে দুই ওলির মাজার জিয়ারত করলেন রাষ্ট্রপতি সিলেটে রাষ্ট্রপতি, পথেপথে অভ্যর্থনা রাষ্ট্রপ্রতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সিলেট আগমন উপলক্ষে মহানগর তাঁতী দলের প্রস্তুতি সভা তিন বছর পর সিলেটে শুরু হচ্ছে বাণিজ্য মেলা সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের প্রথম সভা অনুষ্ঠিত ‎সিলেট বিভাগ গণদাবি পরিষদ যুক্তরাজ্য শাখার পূর্ণাঙ্গ কার্যনির্বাহী কমিটি গঠিত রাষ্ট্রপতির সফর নির্বিঘ্ন করতে সিলেটে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা-লিশ কমিশনার

পিঠাকরা তিনটিলা গ্রামকে ২নং ওয়ার্ডে পুনর্বহালের দাবীতে মানববন্ধন ও স্মরকলিপি প্রদান

রিপোর্টার নামঃ
  • রবিবার, ৭ আগস্ট, ২০২২
  • ৩২৩ বার পড়া হয়েছে

অনুসন্ধান নিউজ :: সিলেট সদর উপজেলা ৩নং খাদিমনগর ইউনিয়ন ২নং ওয়ার্ড পূর্ণনিব্যাস না করে খাদিমনগর ইউনিয়ন পিঠাকরা, তিনটিলা গ্রামকে (খাদিমনগর ইউনিয়নের ২নং ওয়ার্ডে পূর্ণবহাল রাখার দাবীতে পিঠাকরা ও তিনটিলা গ্রামের সর্বস্থরের জনগন উদ্যোগে জেলা প্রশাসক বরাবর ও প্রশাসক এর মাধ্যোমে পররাষ্ট্রমন্ত্রীর কাছে স্মরকলিপি ও মানববন্ধন পালন করা হয়েছে। আজ রবিবার সাড়ে ১১টা সময় জেলা প্রশাসক এর কার্যালয়ে সামনে মানববন্ধন ও পিঠাকরা ও তিনটিলা গ্রামের সর্বস্থরের জনগনের পক্ষ থেকে স্মরকলিপি প্রদান করা হয়।

মানববন্ধনে উপস্থিত ছিলেন,মঈনউদ্দিন মিয়া, কাদির মিয়া, সুকেশ চন্দ্র তালুকদার,
মোঃ ছোয়াব আলী, মোঃ হযরত আলী, রুখন উদ্দিন রুবেল,ইমরান আহমদ, মঙ্গল মিয়া, গৌরা দেবনাথ, সুশিল দেবনাথ, আব্দুল মান্নান, আনা মিয়া, আব্দুল জলিল, এনামুল, জিলা মিয়া, আছার মিয়া, রউফ মিয়াসহ পিঠাকরা ও তিনটিলা গ্রামের নারি-পুরুষ যুবরা উপস্থিতি ছিলেন।

স্মারকলিপিতে উল্লেখ করেন আমরা সিলেট সদর উপজেলার ৩নং খাদিমনগর ইউনিয়নের ২নং ওয়ার্ডের পিঠাকরা ও তিনটিলা গ্রামের স্থায়ী বাসিন্দা হই। দীর্ঘদিন যাবত ২নং ওয়ার্ডের সাথে সম্পৃক্ত থেকে সকল প্রকার নাগরিক সুবিধাদি অতি সহজে ভোগ করে আসিতেছি। আমাদের গ্রাম হইতে ৩নং খাদিমনগর ইউনিয়ন পরিষদ মাত্র ০১ কিলোমিটারের কম দূরত্বে অবস্থিত এবং পার্শ্ববর্তী গ্রাম লাখাউরা ভোট কেন্দ্রটি প্রায় ৫০০ মিটার দুরত্বে অবস্থিত। যার সুবাদে পিঠাকরা ও তিনটিলা গ্রামের প্রায় ৬০০ (ছয়শত) ভোটার অনায়াসে পায়ে হেঁটে যেকোন নির্বাচনে অতি সহজে ৫/৭ মিনিটের মধ্যে পাঁয়ে হেঁটে ভোট কেন্দ্র গিয়ে ভোট প্রদান করে আসতে পারি। লাখাউরা সাকিন সহ আমরা একই পঞ্চায়েত কমিটির আওতাধীন এবং সম্মিলিত ভাবে কবরস্থান ভোগ ব্যবহার করিয়া আসিতেছি। পক্ষান্তরে পিঠাকরা ও তিনটিলা গ্রাম হইতে ৬নং টুকেরবাজার ইউনিয়নটি প্রায় ৭/৮ কিলোমিটার দূরে অবস্থিত। তাছাড়া আমরা পিঠাকরা ও তিনটিলা হইতে টুকেরবাজার ইউনিয়ন পরিষদে যাতায়াতের ব্যবস্থা অত্যন্ত নাজুক, ব্যায়বহুল এবং কষ্টসাধ্য। কাজেই ভৌগলিক কারণে পিঠাকরা ও তিনটিলা গ্রামটি খাদিমনগর ইউনিয়নের অন্তর্ভুক্ত ২নং ওয়ার্ডে লাখাউরা উপভোট কেন্দ্রে সাথে থাকা অত্যন্ত যুক্তিযুক্ত। আমাদের পিঠাকরা ও তিনটিলা গ্রামবাসিকে যদি ৬নং টুকেরবাজার ইউনিয়নের অন্তর্ভুক্ত করা হয় তাহলে আমরা ভোট প্রদান সহ সকল নাগরিক সুবিধাদি হইতে সম্পূর্ণ রুপে বঞ্চিত হইবো। যাহা কোন মহলেরই কাম্য নয়। আমরা পিঠাকরা ও তিনটিলা গ্রামের প্রায় ৬০০ (ছয়শত) ভোটার ৩নং খাদিমনগর ইউনিয়নের ২নং ওয়ার্ডের সাথে সর্ম্পৃক্ত থাকতে চাই।

অতএব, মহোদয় সমীপে আকুল আবেদন দরখাস্তে উল্লেখিত বিষয়াদিগুলো এবং নাগরিক সেবার সুবিধার্থে সদয় বিবেচনা পূর্বক আমাদেরকে ৩নং খাদিমনগর ইউনিয়নের ২নং ওয়ার্ডের সাথে সর্ম্পৃক্ত থাকার আদেশ প্রদানে আপনার সদয় মর্জি হয়।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain