শিরোনাম :
গোয়াইনঘাটে পরিত্যক্ত মর্টার শেল, সেনাবাহিনীর হাতে ধ্বংস সিলেট জেলা ও মহানগর যুবদলের নতুন কমিটিতে দায়িত্বে পেল কারা অপ্রতিম হত্যায় ৪ জন গ্রেফতার, অপরাধ স্বীকার : স্বরাষ্ট্রমন্ত্রী ‎​সিলেট বিভাগ গণদাবী পরিষদের যুক্তরাজ্য শাখার সহ- সভাপতি ডা. সৈয়দ মাশুক আহমেদকে সংবর্ধনা সিলেটে ২ দিনে ছাত্রলীগের ৯ নেতাকর্মী আটক সিলেটের ‘মায়ের দোয়া’য় অভিযান, উদ্ধার নাইম-তামিম শাহজালালের মাজারে এবার মিলল ৮৮ লাখ ৯২ হাজার টাকা গার্ল গাইডস্ সিলেট অঞ্চলের মহাতাঁবু জলসা ও ৪র্থ আঞ্চলিক গাইড ক্যাম্প অনুষ্ঠিত পরিবেশ রক্ষা ও সবুজায়নের লক্ষ্যে বগুড়ায় বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদের বৃক্ষরোপণ সম্পন্ন সিলেটে কারাগার পরিদর্শন করলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব

সিএনজি এসোসিয়েশন’র সিলেট বিভাগের জরুরি সভা

রিপোর্টার নামঃ
  • মঙ্গলবার, ৯ আগস্ট, ২০২২
  • ২৫০ বার পড়া হয়েছে

অনুসন্ধান নিউজ ::  বাংলাদেশ সিএনজি ফিলিং স্টেশন এন্ড কনভার্শন ওয়ার্কশপ ওনার্স এসোসিয়েশন’র সিলেট বিভাগের উদ্যোগে এক জরুরি সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৯ আগস্ট) বিকেলে নগরীর উপশহরস্থ কার্যালয়ে এই জরুরি সভার আয়োজন করা হয়। সভায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মরণে শোক প্রস্তাব পাঠ করা হয়। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলওয়াত করেন অর্থ সম্পাদক ফয়েজ উদ্দিন আহমদ।
বাংলাদেশ সিএনজি ফিলিং স্টেশন এন্ড কনভার্শন ওয়ার্কশপ ওনার্স এসোসিয়েশন’র সিলেট বিভাগের সভাপতি আমিরুজ্জামান চৌধুরী এর সভাপতিত্বে ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ব্যারিষ্টার রিয়াসাদ আজিম আদনানের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন, বাংলাদেশ সিএনজি ফিলিং স্টেশন এন্ড কনভার্শন ওয়ার্কশপ ওনার্স এসোসিয়েশন’র সিলেট বিভাগের সহ-সভাপতি কামাল উদ্দিন, সাজুওয়ান আহমদ, ট্যাংকলরীর সভাপতি হুমায়ুন আহমদ, সুব্রত ধর বাপ্পি, লুৎফুর রহমান, মো. হুরায়রা ইকতার হোসেন, স্যারজন রাসু, ওয়ালি মাহমুদ, এডভোকেট নাদিম রহমান, আনহার উদ্দিন, সৈয়দ সাইফুল আলম, মো. বুরহান উদ্দিন প্রমুখ।
সভায় বক্তারা বলেন, জালালাবাদ গ্যাস কর্তৃপক্ষের অতি উৎসাহী ভুমিকায় গ্যাসের সংকটের মুখে পুরো সিলেট। কিন্তু এই সিলেট থেকে গ্যাস উৎপত্তি হলেও কি কারণে সিলেটেই এতো বেশি গ্যাসের সমস্যা হচ্ছে তা আমাদের বোধগম্য নয়। এ সমস্যা সমাধানে নেতৃবৃন্দ প্রশাসন সহ সংশ্লিষ্টদের হস্তক্ষেপ কামনা করেন। এসময় নেতৃবৃন্দ বিভিন্ন মহল ও শ্রমিক সংগঠন এবং ও রাজনৈতিক ব্যক্তিবর্গেরও সহযোগিতাও চান। বিজ্ঞপ্তি

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain