শিরোনাম :
পরিকল্পিত উদ্যোগের মাধ্যমে সিলেটকে আকর্ষণীয় পর্যটন হিসেবে গড়ে তোলা সম্ভব: কয়েস লোদী ভারতে অনুপ্রবেশকালে সুনামগঞ্জে নির্বাচন অফিসের কর্মচারী আটক জাকির হোসেন মজুমদারের মাগফিরাত কামনায় সিলেট মহানগর বিএনপির দোয়া মাহফিল জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত অযৌক্তিক ও গণবিরোধী: বাসদ ৬ মাসে ৩ বার জ্বালানি তেলের দাম বৃদ্ধি সরকারের গণবিরোধী সিদ্ধান্ত-মুহাম্মদ ফখরুল ইসলাম গোয়াইনঘাটে পরিত্যক্ত মর্টার শেল, সেনাবাহিনীর হাতে ধ্বংস সিলেট জেলা ও মহানগর যুবদলের নতুন কমিটিতে দায়িত্বে পেল কারা অপ্রতিম হত্যায় ৪ জন গ্রেফতার, অপরাধ স্বীকার : স্বরাষ্ট্রমন্ত্রী ‎​সিলেট বিভাগ গণদাবী পরিষদের যুক্তরাজ্য শাখার সহ- সভাপতি ডা. সৈয়দ মাশুক আহমেদকে সংবর্ধনা সিলেটে ২ দিনে ছাত্রলীগের ৯ নেতাকর্মী আটক

বিএনপির রাজনীতি থেকে বিদায় নেওয়ার সময় এসেছে : কাদের

রিপোর্টার নামঃ
  • বুধবার, ১০ আগস্ট, ২০২২
  • ৩২৮ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক :: সরকার নয়, নেতিবাচক রাজনীতি ও নির্বাচন বিমুখতার জন্য বিএনপির-ই রাজনীতি থেকে বিদায় নেওয়ার সময় এসেছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। আওয়ামী লীগ সরকারের নাকি বিদায় নেওয়ার সময় এসেছে, বিএনপি মহাসচিবের এমন বক্তব্যের জবাবে আজ শনিবার এক বিবৃতিতে তিনি এ মন্তব্য করেন।

নির্বাচন ছাড়া ক্ষমতা পরিবর্তনের কোনো সুযোগ নেই উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, আওয়ামী লীগের ক্ষমতার উৎস এদেশের জনগণ এবং ক্ষমতা দেওয়ার মালিক মহান আল্লাহ। বিএনপির মতো জনবিচ্ছিন্ন রাজনৈতিক দলের মুখের কথায় জনগণের এখন আর কোনো আস্থা নেই।

বিএনপি সরকার পরিচালনায় যেমন ব্যর্থতার পরিচয় দিয়েছে, বিরোধীদল হিসেবেও চরম দায়িত্বহীনতার নজির স্থাপন করেছে বলেও মন্তব্য করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।

তিনি বলেন, বিএনপি প্রায় প্রতিদিনই মিটিং-মিছিল করছে, সমাবেশ করছে। অথচ তারা অভিযোগ করছে, তাদের নাকি সভা সমাবেশ করতে দেওয়া হচ্ছে না, তাদেরকে অধিকার থেকে বঞ্চিত করা হচ্ছে। বিএনপি নিজেদের ব্যর্থতা ও নানান অপকর্মের দায় সরকারের ওপর চাপানোর অপচেষ্টা করা তাদের পুরোনো স্বভাব বলে বিবৃতিতে মন্তব্য করেন সেতুমন্ত্রী।

মিথ্যার মোড়কে বিএনপির অগণতান্ত্রিক রাজনীতির স্বরুপ জনগণের কাছে এখন স্পষ্ট, এমন দাবি করে ওবায়দুল কাদের বলেন, তাদের শাসন আমলেই তো দেশ মগের মুল্লুকে রুপান্তরিত হয়েছিল। ধর্মীয় উগ্রবাদ আর সাম্প্রদায়িকতার ডাল-পালার বিস্তার ঘটেছিল, সার চাইতে গিয়ে কৃষকেরা প্রাণ দিয়েছিল।

তিনি আরও বলেন, বিএনপির শাসনামলে দ্রব্যমূল্যের ঊর্ধ্বমুখী প্রবণতায় জনগণের নাভিশ্বাস উঠেছিল, সংখ্যালঘু নির্যাতনের রেকর্ড করেছিল।

বিএনপি আবারও দেশকে সেই অরাজকতায় ডুবিয়ে দিতে চায় উল্লেখ করে ওবায়দুল কাদের বিবৃতিতে বলেন, জনগণ বর্ণচোরা বিএনপিকে চেনে, জনগণ সেই সুযোগ তাদের আর দেবে না।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain