শিরোনাম :
নতুন এসএমপি কমিশনার সারোয়ার মোর্শেদ, কুদ্দুস চট্টগ্রামে বদলি আগামী বছরের হজ: সর্বনিম্ন প্যাকেজ ৫ লাখ ৫ হাজার টাকা প্রবাসীদের নিরাপত্তা ও সম্পদের সুরক্ষায় সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে: প্রশাসক আব্দুল কাইয়ূম চৌধুরী সিলেটে হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু ফ্যামিলি কার্ড কর্মসূচি সারা দেশে সম্প্রসারণের পরিকল্পনা নিয়ে প্রধানমন্ত্রীর বৈঠক মেসির আর্জেন্টিনাকে কাঁদিয়ে বিশ্ব চ্যাম্পিয়ন স্পেন ‎ সিলেটে হামের উপসর্গে আরও তিন শিশুর মৃত্যু সিলেট বিভাগে সপ্তাহজুড়ে অব্যাহত থাকবে ভারী বৃষ্টি এম ইলিয়াস আলীর সন্ধান কামনায় বিশ্বনাথে বিএনপি ও সহযোগী সংগঠনের আলোচনা ও দোয়া মাহফিল লার্নিং অ্যান্ড ডেভেলপমেন্ট জগতের ঐতিহাসিক আয়োজন ইন্টারন্যাশনাল ট্রেইনার্স কনফারেন্স সম্পন্ন

সিলেটে পানিবাহিত রোগে আক্রান্ত ২৪ হাজার!

রিপোর্টার নামঃ
  • বুধবার, ১০ আগস্ট, ২০২২
  • ২২৭ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক :: পানিবাহিত রোগের প্রাদুর্ভাব থামছেই না সিলেটে। সাম্প্রতিক বন্যার পর থেকে প্রতিদিন শত শত মানুষ পানিবাহিত রোগে আক্রান্ত হচ্ছেন। আক্রান্তের সংখ্যা ছাড়িয়ে গেছে ২৪ হাজার।

স্বাস্থ্য অধিদফতর সিলেট বিভাগীয় কার্যালয় থেকে জানা গেছে এমন তথ্য।

জানা গেছে, গত মে ও জুন মাসে দুই দফায় বন্যার কবলে পড়ে সিলেট। বিশেষ করে দ্বিতীয় দফার বন্যা ছিল স্মরণকালের সবচেয়ে ভয়াবহ। এই বন্যা সিলেট অঞ্চলের প্রায় ৮০ ভাগ এলাকা ভাসিয়ে দেয়।

বন্যার দূষিত ও বিষাক্ত পানি থেকে ছড়াতে থাকে পানিবাহিত রোগ। বন্যার পর ক্রমেই রোগীর সংখ্যা বাড়তে থাকে। পানিবাহিত রোগের মধ্যে ডায়রিয়া, চর্ম রোগ, চোখের প্রদাহ প্রভৃতি রয়েছে।

স্বাস্থ্য অধিদফতর জানায়, গত চব্বিশ ঘন্টায় সিলেট বিভাগে পানিবাহিত রোগে আক্রান্ত হয়েছেন আরও ৩৩৪ জন। তন্মধ্যে সিলেটে ৪৭, সুনামগঞ্জে ৫৬, মৌলভীবাজারে ১১০ ও হবিগঞ্জে ১২১ জন রয়েছেন।

তাদের তথ্যানুসারে, সিলেট বিভাগে সবমিলিয়ে পানিবাহিত রোগে আক্রান্ত হয়েছেন ২৪ হাজার ১৬১ জন। এর মধ্যে সবচেয়ে বেশি ৮ হাজার ৪৫৭ জন রোগী হবিগঞ্জ জেলার।

বাকিদের মধ্যে সিলেট জেলার ৪ হাজার ৮৪২ জন, সুনামগঞ্জের ৪ হাজার ৩২৬ জন ও মৌলভীবাজার জেলার ৬ হাজার ৫৩৬ জন রোগী রয়েছেন।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain