শিরোনাম :
সিলেট স্বেচ্ছাসেবক দলের সাথে মহানগর বিএনপি মতবিনিময় সিলেট সীমান্তে ১ কোটি ৮৬ লাখ টাকার চোরাচালান পণ্য আটক ১৫ একর সরকারি জমিতে আধুনিক স্টেডিয়াম নির্মাণের উদ্যোগ নেয়া হবে : সিউক চেয়ারম্যান কয়েস লোদী সিলেটে হামের উপসর্গে আরও দুই শিশুর মৃত্যু সিলেটে ট্রিপল মার্ডার: স্বরাষ্ট্রমন্ত্রীর ‘নির্দেশে’ মামলা যাচ্ছে পিবিআইতে! সাবেক অর্থমন্ত্রী এম সাইফুর রহমানের মৃত্যুবার্ষিকী আজ মুন্নির মৃত্যুর রহস্যে নতুন তথ্য, যা আছে ময়নাতদন্ত প্রতিবেদনে অভিযোগ পেলে নেওয়া হবে আইনগত ব্যবস্থা: ওসি তিন মাসের মধ্যে চালু হবে সিলেটের ২৫০ শয্যার সেই হাসপাতাল-স্বাস্থ্যমন্ত্রী সাখাওয়াত সিলেট সিটি নির্বাচনে জামায়াতের মেয়র প্রার্থী নুরুল ইসলাম বাবুল ফ্রান্স প্রবাসী ও যুবদল নেতা আলী আহসান আফতাব স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে বিমানবন্দরে এক জমকালো সংবর্ধনা

জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির প্রতিবাদে সিলেটে জাতীয় কমিটির বিক্ষোভ

রিপোর্টার নামঃ
  • বৃহস্পতিবার, ১১ আগস্ট, ২০২২
  • ২৭৩ বার পড়া হয়েছে

অনুসন্ধান নিউজ :: জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে “তেল গ্যাস খনিজ সম্পদ ও বিদ্যুৎ বন্দর রক্ষা জাতীয় কমিটি” সিলেট জেলার উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৯ আগস্ট) বিকেল ৫ টায় সিলেট কোর্ট পয়েন্টে জাতীয় কমিটির সিলেট জেলা সভাপতি ব্যরিষ্টার আরশ আলীর সভাপতিত্বে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
জাতীয় কমিটির সদস্য সচিব এডভোকেট আনোয়ার হোসেন সুমন এর পরিচালনায় সমাবেশে বক্তব্য রাখেন বাংলাদেশের সাম্যবাদী দল সিলেট জেলার সাধারণ সম্পাদক কমরেড ধীরেণ সিংহ, সিপিবি জেলা সভাপতি সৈয়দ ফরহাদ হোসেন, বাসদ (মার্কসবাদী) জেলা আহবায়ক উজ্জ্বল রায়, বাসদ জেলা সমন্বয়ক আবু জাফর, ওয়ার্কার্স পার্টির জেলা সভাপতি সিকান্দার আলী, জাসদ জেলা সাধারণ সম্পাদক কে.এ. কিবরিয়া, সাম্যবাদী আন্দোলনের জেলা আহবায়ক সুশান্ত সিনহা সুমন, ওয়ার্কার্স পার্টি (মার্কসবাদী) জেলা সাধারণ সম্পাদক হরিধন দাস, গণতন্ত্রী পার্টির মহানগর সাধারণ সম্পাদক শ্যামল কপালী প্রমুখ।
সমাবেশে উপস্থিত ছিলেন সিপিবি জেলা সাধারণ সম্পাদক খায়রুল হাছান, গনতন্ত্রী পার্টির সাধারণ সম্পাদক জুনেদুর রহমান, সাম্যবাদী দল সিলেট জেলার সম্পাদক মন্ডলীর সদস্য দীনবন্ধু পাল, বাসদ জেলা সদস্য প্রণব জ্যোতি পাল, সম্যবাদী আন্দোলন জেলা সদস্য এডভোকেট রনেন সরকার রনি, গনতন্ত্রী পার্টির দপ্তর সম্পাদক আজিজুর রহমান খোকন, উদীচী জেলা সাধারণ সম্পাদক দেবব্রত পাল মিন্টু প্রমুখ।
সমাবেশে বক্তারা বলেন, জ্বালানী তেলের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি গণবিরোধী ও স্বৈরাচারি সরকারের একতরফা সিদ্ধান্ত। সরকার আইএমএফ এর পরামর্শে নিজেদের দূর্নীতি-লুটপাট ও সীমাহীন কারচুপির সকল বোঝা আজকে চাপিয়ে দিচ্ছে জনগণের উপর।
নেতৃবৃন্দ বলেন, বিশ্বাবাজারে যখন তেলের দাম নিম্নমূখী, সে সময়ে সরকারের এই সিদ্ধান্ত জনগণের জীবন-জীবিকার সংকটকে আরো বেশী কষ্টকর করে তুলবে। শিল্প, কৃষি, পরিবহণ থেকে শুরু করে সকল ক্ষেত্রেই জ্বালানী তেলের প্রভাব পড়বে। জনজীবনে চরম দূর্দশা নেমে আসবে। সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে, গত ৬ মাসে বিপিসি জ্বালানী তেল বিক্রি করে ৮ হাজার কোটি টাকা লোকসান করেছে। কিন্তু বিগত সময়ে বিশ্ববাজারের যখন তেলের দাম কম ছিলো তখন তেল বিক্রি করে সরকার ৪৭ হাজার কোটি টাকা মুনাফা করেছে। তা দিয়েই এই ঘাটতি পূরণ করা যেত। কিন্তু সরকার সেই পথে না হেটে জনগণের উপর এই বাড়তি মূল্য চাপিয়ে দিয়েছে।
নেতৃবৃন্দ অবিলম্বে সরকারকে এই গণবিরোধী সিদ্ধান্ত থেকে সরে আসার আহবান জানান এবং এই সিদ্ধান্ত প্রত্যাহার না করলে হরতাল-অবরোধের মতো কঠিন কর্মসূচির হুশিয়ারি দেন ।
নেতৃবৃন্দ জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির প্রতিবাদে ঢাকায় প্রগতিশীল ছাত্র সংগঠন সমূহের কর্মসূচিতে পুলিশী হামলার নিন্দা জানান এবং ছাত নেতৃত্বের উপর পুলিশের মামলা অবিলম্বে প্রত্যাহার করার দাবি জানান।
সমাবেশ শেষে কোর্ট পয়েন্ট থেকে একটি বিক্ষোভ মিছিল শুরু হয়ে নগরীর গুরুত্বপূর্ণ পয়েন্ট প্রদক্ষিণ করে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে সামনে গিয়ে শেষ হয়।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain