শিরোনাম :
সিলেটের এয়ারপোর্ট থেকে ইয়াবাসহ মা-ছেলে আটক সিলেটের সাংবাদিক তুহিনুল হক তুহিন আর নেই কুলাউড়ায় পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু সিলেট শাহজালাল মাজার পরিচালনা ও আয়-ব্যয়ের হিসাব রাখতে ৩ পদে নিয়োগে বিজ্ঞপ্তি সিলেট নগরীর যানজট নিরসন ও হকার সমস্যা সমাধানে প্রস্তাবিত স্থান পরিদর্শন জিডিএফ ডিকেফ দৃষ্টি প্রতিবন্ধী বিদ্যালয়ে প্রতিবন্ধী শিক্ষার্থীদের মধ্যে শিক্ষা সহায়ক উপকরণ বিতরণ প্রধানমন্ত্রীর সঙ্গে চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েনের বিদায়ী সাক্ষাৎ সাইবার সুরক্ষা আইনের মাধ্যমে মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে চাই : স্বরাষ্ট্রমন্ত্রী গোয়াইনঘাটে মুক্তিযুদ্ধের প্রজন্মের কমিটি গঠন আহ্বায়ক কামরুল, সদস্য সচিব মাহমুদুল সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজে আন্দোলনের মুখে টানা ২৪ ঘন্টা ধরে অবরুদ্ধ অধ্যক্ষ- শিক্ষক

সিলেটের পর্যটনশিল্পের উন্নয়নে প্রধানমন্ত্রীর বিশেষ নজর আছে : মাহবুব আলী

রিপোর্টার নামঃ
  • বৃহস্পতিবার, ১১ আগস্ট, ২০২২
  • ২৪৪ বার পড়া হয়েছে

অনুসন্ধান নিউজ :: করোনা মহামারি ও বন্যায় সিলেটের পর্যটন শিল্পে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এ শিল্পের উন্নয়নে সরকার কাজ করছে বলে মন্তব্য করেছেন বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রী মাহবুব আলী। তিনি বলেন- করোনা ও বন্যায় সিলেটের পর্যটন শিল্পের যে ক্ষয়ক্ষতি হয়েছে, তা কাটিয়ে উঠতে কিছুটা সময় লাগবে। আর সিলেটের পর্যটন শিল্পের উন্নয়নে কাজ করতে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার বিশেষ নজর রয়েছে। আমরা এ নিয়ে কাজ করছি।

বৃহস্পতিবার (১১ আগস্ট) বিকেলে সিলেট পর্যটন মোটেল পরিদর্শন শেষে তিনি সাংবাদিকদের এ তথ্য জানান।

মন্ত্রী আরও বলেন- সিলেটের বন্যায় রাস্তাঘাটের প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছে। ফলে পর্যটন কেন্দ্রে যেতে মানুষের দুর্ভোগ পোহাতে হচ্ছে। এ শিল্পের উন্নয়নে একাধিক মন্ত্রণালয় জড়িত। তাদের সমন্বয় করে কাজ করতে হবে।

 

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain