শিরোনাম :
সিলেট ওসমানী হাসপাতাল: চিকিৎসকদের সময়ানুবর্তিতার নোটিশ দিয়ে আলোচিত পরিচালককে বদলি সিলেট আসছেন আগামী ১৫ সেপ্টেম্বর সিলেট আসছেন রাষ্ট্রপতি ফখরুল ইসলাম আলমগীর হবিগঞ্জে একসঙ্গে চার শিশু নিখোঁজ, উদ্বিগ্ন পরিবার ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে অনিয়ম-দুর্নীতি ও রোগী হয়রানির প্রতিবাদে বিক্ষোভ নিখোঁজ সুমা বেগম এর সন্ধান চেয়ে স্বামী জালালাবাদ থানায় ডায়েরি সিলেট স্বেচ্ছাসেবক দলের সাথে মহানগর বিএনপি মতবিনিময় সিলেট সীমান্তে ১ কোটি ৮৬ লাখ টাকার চোরাচালান পণ্য আটক ১৫ একর সরকারি জমিতে আধুনিক স্টেডিয়াম নির্মাণের উদ্যোগ নেয়া হবে : সিউক চেয়ারম্যান কয়েস লোদী সিলেটে হামের উপসর্গে আরও দুই শিশুর মৃত্যু সিলেটে ট্রিপল মার্ডার: স্বরাষ্ট্রমন্ত্রীর ‘নির্দেশে’ মামলা যাচ্ছে পিবিআইতে!

সিলেট স্টেশন ক্লাব লিমিটেড’র মতবিনিময় সভা-পররাষ্ট্রমন্ত্রী

রিপোর্টার নামঃ
  • শনিবার, ১৩ আগস্ট, ২০২২
  • ২১২ বার পড়া হয়েছে

অনুসন্ধান নিউজ :: পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেন বলেছেন, বৈশ্বিক মন্দার মধ্যেও বিভিন্ন উন্নত দেশের চাইতেও বাংলাদেশের মানুষ অনেক ভালো আছে। প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের সার্বিক উন্নয়ন অগ্রযাত্রা অব্যাহত আছে। শেখ হাসিনার নেতৃত্বে আমরা বাংলাদেশকে উন্নত রাষ্ট্রে পরিণত করবো ইনশাআল্লাহ।
তিনি শনিবার (১৩ আগস্ট) দুপুরে সিলেট স্টেশন ক্লাব লিমিটেড এর পরিচালনা পরিষদের সাথে ক্লাব মিলনায়তনে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন। তিনি ১৫ই আগস্টে নিহত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ শাহদাত বরণকারীদের রুহের মাগফেরাত কামনা করেন। তিনি স্টেশন ক্লাবের সদস্যবৃন্দকে দেশের আর্থসামাজিক উন্নতিতে অবদান রাখার আহবান জানান।
সিলেট স্টেশন ক্লাব লিমিটেড এর প্রেসিডেন্ট নূরুদ্দীন আহমদ এডভোকেট এর সভাপতিত্বে ও ভাইস প্রেসিডেন্ট এডভোকেট শাহ মো. মোশাহিদ আলীর পরিচালনায় মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন ক্লাব পরিচালনা পরিষদের পরিচালক (অর্থ ও পরিকল্পনা) হারুন আল রশীদ দিপু, পরিচালক (ব্যবস্থাপনা) সুদীপ রঞ্জন সেন বাপ্পু, পরিচালক (উন্নয়ন ও আবাসিক) কয়ছর আহমদ আলিছ আব্দুল মোমিন, পরিচালক (ক্রীড়া) জুম্মা আব্বাস রাজু, পরিচালক (বিনোদন) ফজলে এলাহী চৌধুরী ডালিম, পরিচালক (আপ্যায়ন বিভাগ) এ.এম মিজানুর রহমান। এছাড়াও ক্লাবের সিনিয়র সদস্য অধ্যাপক মোহাম্মদ শফিক, আলহাজ্ব শফিকুর রহমান চৌধুরী, সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাশুক উদ্দিন আহমদ সহ অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। শুরুতে পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেনকে বই উপহার দেন ক্লাব প্রেসিডেন্ট নূরুদ্দীন আহমদ এডভোকেট। বিজ্ঞপ্তি

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain