শিরোনাম :
নতুন এসএমপি কমিশনার সারোয়ার মোর্শেদ, কুদ্দুস চট্টগ্রামে বদলি আগামী বছরের হজ: সর্বনিম্ন প্যাকেজ ৫ লাখ ৫ হাজার টাকা প্রবাসীদের নিরাপত্তা ও সম্পদের সুরক্ষায় সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে: প্রশাসক আব্দুল কাইয়ূম চৌধুরী সিলেটে হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু ফ্যামিলি কার্ড কর্মসূচি সারা দেশে সম্প্রসারণের পরিকল্পনা নিয়ে প্রধানমন্ত্রীর বৈঠক মেসির আর্জেন্টিনাকে কাঁদিয়ে বিশ্ব চ্যাম্পিয়ন স্পেন ‎ সিলেটে হামের উপসর্গে আরও তিন শিশুর মৃত্যু সিলেট বিভাগে সপ্তাহজুড়ে অব্যাহত থাকবে ভারী বৃষ্টি এম ইলিয়াস আলীর সন্ধান কামনায় বিশ্বনাথে বিএনপি ও সহযোগী সংগঠনের আলোচনা ও দোয়া মাহফিল লার্নিং অ্যান্ড ডেভেলপমেন্ট জগতের ঐতিহাসিক আয়োজন ইন্টারন্যাশনাল ট্রেইনার্স কনফারেন্স সম্পন্ন

দেশজুড়ে সিরিজ বোমা হামলার প্রতিবাদে সিলেট জেলা যুবলীগের বিক্ষোভ মিছিল

রিপোর্টার নামঃ
  • বুধবার, ১৭ আগস্ট, ২০২২
  • ৫১৫ বার পড়া হয়েছে

অনুসন্ধান নিউজ :: বিএনপি-জামায়াত জোট সরকারের শাসনামলে সংঘটিত দেশজুড়ে সিরিজ বোমা হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল সমাবেশ করেছে সিলেট জেলা যুবলীগ।

কেন্দ্রীয় কর্মসুচির অংশ হিসেবে বুধবার (১৭ আগস্ট) বিকেলে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। বিক্ষোভ সমাবেশ পরবর্তী প্রতিবাদ মিছিল নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে সিলেট জেলা পরিষদে এসে শেষ হয়।

বিক্ষোভ সমাবেশে বক্তারা বলেন, বিএনপি-জামাত জোট সরকারের প্রত্যক্ষ মদদে জঙ্গিগোষ্ঠী ২০০৫ সালে দেশব্যাপী সিরিজ বোমা হামলা চালিয়েছিলো। তাঁরা জঙ্গি হামলার মাধ্যমে দেশকে পাকিস্তানী জঙ্গি রাস্ট্র বানাতে চেয়েছিলো। কিন্তু তাদের সেই আশা কোনদিন পুরণ হবে না। দেশের মানুষকে সাথে নিয়ে যুবলীগ তাদের প্রতিহত করতে প্রস্তুত রয়েছে।

সিলেট জেলা যুবলীগের সভাপতি শামীম আহমদ ভিপি ও সাধারণ সম্পাদক মোহাম্মদ শামীম আহমদের নেতৃত্বে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশে জেলা যুবলীগের বিপুল সংখক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain