শিরোনাম :
সিলেটে দুর্গাপূজা নির্বিঘ্ন করতে বিএনপির ৭,৮,৯,৩৭,৩৮ ও ৩৯নং ওয়ার্ডের তদারকি কমিটি’র মতবিনিময় সভা অনুষ্ঠিত সিলেটে দুর্গাপূজা নির্বিঘ্ন করতে বিএনপির ৭ ‘তদারকি কমিটি’ জুড়ীতে ছাত্রলীগের মিছিলের পর সাবেক উপজেলা চেয়ারম্যান কিশোর রায় গ্রেপ্তার সড়ক দুর্ঘটনা রোধে সিসিক প্রশাসকের সাথে নিসচা সিলেট মহানগরের মতবিনিময় সম্প্রীতির উৎসবে মানবিকতার ছোঁয়া, সিলেটে ৫০০ পরিবারের পাশে আজিজ খান সজিব টঙ্গীতে ওষুধ কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১০ ইউনিট সাইক্লোনের ‘চিঠির কথা: গান-কবিতায়’ শীর্ষক সাহিত্য আসর অনুষ্ঠিত সুনামগঞ্জ জেলা পরিষদের বিভিন্ন প্রকল্পের চেক বিতরণ সিলেট-ঢাকা মহাসড়কে প্রাণ গেল দুই মোটরসাইকেল আরোহীর আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে আলোচনা সভা ও মহড়া

বন্যার্তদের মধ্যে জালালাবাদ অন্ধ কল্যাণ সমিতির নগদ অর্থ বিতরণ

রিপোর্টার নামঃ
  • বুধবার, ১৭ আগস্ট, ২০২২
  • ২৮১ বার পড়া হয়েছে

অনুসন্ধান নিউজ ::  সিলেটের জেলা প্রশাসক, জালালাবাদ অন্ধ কল্যাণ সমিতির সভাপতি মো. মজিবর রহমান বলেছেন, দূর্যোগ দুর্বিপাকে সরকারের পাশাপাশি সমাজকল্যাণমূলক প্রতিষ্ঠানগুলো এগিয়ে আসায় দরিদ্র অসহায় মানুষেরা অনেকটা লাভবান হয়েছেন। বন্যায় দরিদ্র অসহায় মানুষদের মাথাগোজার ঠাই বাসস্থানগুলো ব্যাপক ক্ষতি সাধিত হয়েছে। সরকার এ সকল বন্যাক্রান্ত মানুষের দূর্ভোগ লাঘবে এগিয়ে এসেছেন। তেমনি সমাজহিতৈষী ব্যক্তিত্ব সহ সেবামূলক প্রতিষ্ঠানগুলো সাহায্যের হাত প্রসারিত করায় আমরা দরিদ্র মানুষদের মুখে হাসি ফুটাতে সচেষ্ট হয়েছি।
তিনি বুধবার (১৭ আগস্ট) নগরীর ইসলামপুর মেজরটিলাস্থ জালালাবাদ অন্ধ কল্যাণ সমিতির উদ্যোগে বন্যাক্রান্ত সিলেট বিভাগের বিভিন্ন উপজেলার দুস্থ ও অসহায়দের মধ্যে নগদ অর্থ বিতরণ অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন। তিনি জালালাবাদ অন্ধ কল্যাণ সমিতির এ মহতি উদ্যোগকে স্বাগত জানান এবং জালালাবাদ চক্ষু হাসপাতালের সেবা কার্যক্রমের ভূয়শী প্রশংসা করেন।
সমিতির সাধারণ সম্পাদক মুফতি মোহাম্মদ হাসানের পরিচালনায় অর্থ বিতরণ অনুষ্ঠানে বক্তব্য রাখেন সহ সভাপতি বিশিষ্ট সাংবাদিক ও কলামিস্ট আফতাব চৌধুরী।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, সমিতির সহ সভাপতি বীর মুক্তিযোদ্ধা ব্যারিস্টার মোহাম্মদ আরশ আলী, নির্বাহী কমিটির সদস্য অধ্যাপক ডা. এম. এ. সালাম, সৈয়দ আবু সাদেক, ইশতিয়াক আহমদ সিদ্দিকী প্রমুখ।
পরে অনুষ্ঠানের জেলা প্রশাসক মো. মজিবর রহমান সিলেট বিভাগের বিভিন্ন উপজেলার একশত অসহায় দরিদ্রদের মধ্যে ৫ হাজার টাকা করে নগদ অর্থ বিতরণ করেন। পরে জেলা প্রশাসক মো. মজিবর রহমান জালালাবাদ অন্ধ কল্যাণ সমিতি পরিচালিত জালালাবাদ চক্ষু হাসপাতালের বিভিন্ন বিভাগ ঘুরে ঘুরে দেখেন এবং কার্যক্রমে সন্তোষ প্রকাশ করেন। এরপর তিনি হাসপাতাল চত্ত্বরে একটি নিম গাছের চারা রোপন করেন। এসময় সমিতির কর্মকর্তা, সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain