শিরোনাম :
বড়লেখায় মুন্নির মৃত্যুর ঘটনায় রহস্য উদ্‌ঘাটন-’বিচারের দাবিতে মানববন্ধন সাত দিনের মধ্যে সিলেট ওসমানী হাসপাতালের সব সমস্যার সমাধান হবে: স্বাস্থ্যমন্ত্রী শুক্রবার সিলেট আসছেন স্বাস্থ্যমন্ত্রী, যাবেন ওসমানী হাসপাতালে নিরাপদ যাতায়াত বাস্তবায়ন পরিষদ সিলেট জেলার পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে সিলেটস্থ শান্তিগঞ্জ সমিতি সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে জন্মাষ্টমী উদ্‌যাপনে পুলিশের সর্বাত্মক সহযোগিতা থাকবে: পুলিশ কমিশনার সিলেটে ঝটিকা মিছিলের প্রস্তুতিকালে আওয়ামী লীগের ৫ সদস্য আটক সিলেট মহানগর বিএনপির বৃক্ষরোপণ কর্মসূচি বাজুস সিলেট জেলা শাখার নির্বাচন আগামী ৮ অক্টোবর, প্রার্থীদের মনোনয়নপত্র দাখিল

সিলেট গোলাপগঞ্জে চার ডাকাত আটক

রিপোর্টার নামঃ
  • বৃহস্পতিবার, ১৮ আগস্ট, ২০২২
  • ২৮৪ বার পড়া হয়েছে

অনুসন্ধান নিউজ :: সিলেটের গোলাপগঞ্জে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ চার জনকে আটক করেছে গোলাপগঞ্জ মডেল থানা পুলিশ। বুধবার দিবাগত মধ্যরাতে উপজেলার ভাদেশ্বর-ঢাকাদক্ষিণ সড়কের কানিশাইল এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটককৃতরা হচ্ছেন- উপজেলার ঢাকাদক্ষিণ ইউনিয়নের দত্তরাইল (ইন্দ্রারপাড়া) গ্রামের আব্দুল খালিকের ছেলে জাহেল আহমদ (২১), লক্ষ্মীপাশা ইউনিয়নের জাঙ্গালহাটা গ্রামের মালিক আহমদের ছেলে কবির আহমদ (২১), শাহপরান থানার জালালনগর গ্রামের দেলোয়ার মিয়ার ছেলে রাসেল মিয়া (২৬) ও পীরের চক গ্রামের কুতুব আলীর ছেলে মো. আব্দুস ছাত্তার (২৮)।

পুলিশ জানায়, বুধবার দিবাগত রাত আড়াইটার দিকে টহল পুলিশ উপজেলার ভাদেশ্বর-ঢাকাদক্ষিণ সড়কের কানিশাইল এলাকায় সন্দেহজনকভাবে একটি পিকআপ (ঢাকা মেট্রো-ন- ১৮-৫২৭৬) সহ তাদের আটক করে। এসময় তাদের হেফাজত থেকে ২টি রামদা, ২টি গ্ল্যান্ডর মেশিনসহ বিভিন্ন ধরনের দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। পরে তাদের বিরুদ্ধে মামলা (নং-১৯,তারিখ-১৮/০৮/২০২২) দায়ের করে আদালতে প্রেরণ করা হয়।

বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন গোলাপগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) রফিকুল ইসলাম।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain