শিরোনাম :
নিয়ম মেনে ভবন নির্মাণ নিশ্চিতকরণে পরিদর্শনে নেমেছে সিউক-সতর্ক মালিকদের কানাইঘাট ট্রাক, পিকআপ ও কাভার্ডভ্যান মালিক সমিতির অনুমোদন ওসমানীনগরে পুজা মন্ডপে পররাস্ট্র প্রতিমন্ত্রী-১ হুমায়ূন কবিরের উপহার বিতরন হবিগঞ্জে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, আহত ৯ সিলেটে চৈতালী সংঘের উদ্যোগে শারদীয় দুর্গাপূজার আয়োজন মুয়াজ্জিন কল্যাণ সমিতি সিলেটের তাফসিরুল কুরআন মহাসম্মেলন সম্পন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে জালালাবাদ থানাধীন সকল পুজামন্ডপের প্রতিনিধিদের সাথে মতবিনিমিয় সভা অনুষ্ঠিত গোয়াইনঘাটে ৪ লিস্টার মেশিন ধ্বংস, ডুবিয়ে দেওয়া হলো বালুভর্তি বাল্কহেড: সাড়ে ৩ লাখ টাকা জরিমানা আদায় জালালাবাদ ইউনিয়নের আলিনগর- পালপুর মাদ্রাসা মাঠে চেয়ারম্যান পদপ্রার্থী জৈনুদ্দিনের মতবিনিম্ন সভা সিলেট-তামাবিল সড়ক: পৃথক দুর্ঘটনায় নারী-শিশুসহ নিহত ৩

তাহিরপুরে সেচ্ছাসেবকলীগের আলোচনা ও দোয়া মাহফিল

রিপোর্টার নামঃ
  • শনিবার, ২০ আগস্ট, ২০২২
  • ৩১৩ বার পড়া হয়েছে

অনুসন্ধান নিউজ :: জাতীয় শোক দিবস ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে তাহিরপুরে মিলাদ, দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১৯ আগস্ট) বিকেলে তাহিরপুর উপজেলা আওয়ামী সেচ্ছাসেবকলীগ আয়োজনে দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। মিলাদ মাহফিলে ১৯৭৫ সালের ১৫ আগস্ট নিহত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাঁর পরিবারের শহীদ সদস্যদের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। বঙ্গবন্ধু কন্যা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা, শেখ রেহেনাসহ তাঁদের পরিবারবর্গের দীর্ঘজীবন ও সুস্থতা কামনায় দোয়া করা হয়।

তাহিরপুর উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের সভাপতি সুষেন বর্মণ’র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ইমরান হোসেন বিপক’র পরিচালনায় শোক সভায় প্রধান অতিথির বক্তব্যে সিলেট জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও সিলেট জেলা এডিশনাল পিপি এডভোকেট রনজিত সরকার বলেন, ১৯৭৫ সালের ১৫ আগস্ট জাতি হারিয়েছে তার গর্ব, আবহমান বাংলা ও বাঙালির আরাধ্য পুরুষ, স্বাধীন বাংলাদেশের স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। এদিনে বাঙালি জাতির ইতিহাসে কলঙ্ক লেপন করেছিল সেনাবাহিনীর কিছু বিপথগামী কর্মকর্তা আর ক্ষমতালিপ্সু কতিপয় রাজনীতিক।

বিদেশে থাকায় প্রাণে বেঁচে যান বঙ্গবন্ধুর দুই কন্যা বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও শেখ রেহানা। জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে বাঙালি জাতি গভীর শ্রদ্ধার সঙ্গে পালন করে দিনটি।

এসময় উপস্থিত ছিলেন, তাহিরপুর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এখলাছুর রহমান তারা, সুনামগঞ্জ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও তাহিরপুর উপজেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পদক নজরুল ইসলাম মাসুক, সহ-দপ্তর সম্পাদক শাহীন রেজা, সদস্য আজিজুল হক, বাদল দেবনাথ, মিজান, তাহিরপুর উপজেলা যুবলীগ নেতা ওলিদ মিয়া, সুজিত দাস, বাবলু দাস, দক্ষিণ বড়দল ইউনিয়নের যুবলীগের সাবেক সভাপতি আজহারুল ইসলাম, তাহিরপুর উপজেলা শ্রমকলীগের যুগ্ম আহ্বায়ক মনধীর রায়, বীর মুক্তিযুদ্ধা আব্দুল কাদির, তাহিরপুর উপজেলা সেচ্ছাসেবকলীগের সিনিয়র সহসভাপতি সামায়ুন কবির, সাংগঠনিক সম্পাদক নুরুল হুদা, প্রচার সম্পাদক সুমন দাস, সুনামগঞ্জ জেলা মৎসজীবীলীগের সদস্য সুজন মিয়া, সিলেট জেলা ছাত্রলীগ নেতা নাজির হোসেন, সুনামগঞ্জ জেলা ছাত্রলীগের সহসভাপতি রুমন মিয়া, তাহিরপুর উপজেলা ছাত্রলীগ নেতা রিয়াদ হাসান, সুজন মিয়া, আশরাফুল ইসলাম রাজন, নাহিদ, সৌরভ সরকার ও বিভিন্ন ওয়ার্ড নেতৃবুন্দ।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain