শিরোনাম :
শাহজালাল জামেয়া ইসলামিয়ায় বার্ষিক সাংস্কৃতিক পুরস্কার বিতরণ সম্পন্ন শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ গড়তে ও বাবা-মায়ের মুখ উজ্জ্বল করতে কার্যকর ভূমিকা রাখবে : কয়েস লোদী রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খানের মৃত্যুবার্ষিকীতে দোয়া ও শিরনি বিতরণ করলেন মন্ত্রী আরিফুল হক চৌধুরী চলতি অর্থবছরেই স্থানীয় সরকারের সকল স্তরের নির্বাচন: সিলেটে প্রতিমন্ত্রী শাহে আলম সিলেটে শিশু ফাহিমা হত্যা: জাকিরের মৃত্যুদণ্ড, বাকি দুজনকে খালাস রসময় মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের নতুন ভবনের উদ্বোধন করলেন মন্ত্রী মুক্তাদির অসুস্থ ব্যবসায়ী নেতা দিলওয়ার হোসেনকে দেখতে গেলেন বাণিজ্য মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির গোয়াইনঘাটে জুলাই গণঅভ্যুত্থান দিবস উদযাপন, আহত যোদ্ধাদের সংবর্ধনা জুলাই গণঅভ্যুত্থান দিবসে সিলেটে জুলাই শহিদ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ দেশের বড় চ্যালেঞ্জ জ্বালানি, ১৭ বছরের অব্যবস্থাপনার কারণে এই অবস্থা: সিলেটে বাণিজ্যমন্ত্রী

স্কুল ছাত্রীকে উত্ত্যক্ত করায় সড়ক অবরোধ, যুবকের ১০ মাসের কারাদণ্ড

রিপোর্টার নামঃ
  • সোমবার, ২২ আগস্ট, ২০২২
  • ২৮৬ বার পড়া হয়েছে

হবিগঞ্জ :: হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় স্কুল ছাত্রীকে উত্ত্যক্ত করার অপরাধে এক যুবককে ১০ মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।

সোমবার (২২ আগস্ট) বেলা ৩টার দিকে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এই রায় দেন উপজেলা নির্বাহী (ইউএনও) ও নির্বাহী হাকিম শেখ মহি উদ্দিন।

দণ্ডপ্রাপ্ত যুবকের নাম মসলিছ মিয়া (৩০)। মসলিছ উপজেলার এনাতাবাদ এলাকার মৃত আব্দুল সাত্তারের ছেলে।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, মসলিছ মিয়া সকাল ১০টার দিকে সৈয়দ আজিজ হাবিব উচ্চ বিদ্যালয়ের সামনের রাস্তায় এক স্কুল ছাত্রীকে উত্ত্যক্ত করেন। ওই স্কুল ছাত্রীর সহপাঠীরা উত্ত্যক্তের বিষয়টি জানতে পেরে বেলা ২টার দিকে স্কুলের সামনের নবীগঞ্জ-আউশকান্দি আঞ্চলিক সড়ক অবরোধ করে। খবর পেয়ে উপজেলা নির্বাহী (ইউএনও) ও নির্বাহী হাকিম শেখ মহি উদ্দিন এবং নবীগঞ্জ থানার ওসি ডালিম আহমেদ ঘটনাস্থলে পৌঁছে শিক্ষার্থীদের সাথে কথা বলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

পরে অভিযুক্ত যুবককে আটক করে পুলিশ ভ্রাম্যমাণ আদালতের সামনে হাজির করে। এসময় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে মসলিছ মিয়াকে ১০ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন নির্বাহী হাকিম শেখ মহি উদ্দিন।

যুবকের কারাদণ্ডের বিষয়টি নিশ্চিত করে নবীগঞ্জ উপজেলা নির্বাহী (ইউএনও) ও নির্বাহী হাকিম শেখ মহি উদ্দিন বলেন, ‘স্কুল-কলেজ পড়ুয়া শিক্ষার্থী ও নারীদের উত্ত্যক্ত রোধে প্রশাসন সবসময়ই কঠোর থাকবে।’

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain