শিরোনাম :
শাহজালাল জামেয়া ইসলামিয়ায় বার্ষিক সাংস্কৃতিক পুরস্কার বিতরণ সম্পন্ন শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ গড়তে ও বাবা-মায়ের মুখ উজ্জ্বল করতে কার্যকর ভূমিকা রাখবে : কয়েস লোদী রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খানের মৃত্যুবার্ষিকীতে দোয়া ও শিরনি বিতরণ করলেন মন্ত্রী আরিফুল হক চৌধুরী চলতি অর্থবছরেই স্থানীয় সরকারের সকল স্তরের নির্বাচন: সিলেটে প্রতিমন্ত্রী শাহে আলম সিলেটে শিশু ফাহিমা হত্যা: জাকিরের মৃত্যুদণ্ড, বাকি দুজনকে খালাস রসময় মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের নতুন ভবনের উদ্বোধন করলেন মন্ত্রী মুক্তাদির অসুস্থ ব্যবসায়ী নেতা দিলওয়ার হোসেনকে দেখতে গেলেন বাণিজ্য মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির গোয়াইনঘাটে জুলাই গণঅভ্যুত্থান দিবস উদযাপন, আহত যোদ্ধাদের সংবর্ধনা জুলাই গণঅভ্যুত্থান দিবসে সিলেটে জুলাই শহিদ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ দেশের বড় চ্যালেঞ্জ জ্বালানি, ১৭ বছরের অব্যবস্থাপনার কারণে এই অবস্থা: সিলেটে বাণিজ্যমন্ত্রী

১৭নং ওয়ার্ড বিএনপির আহ্বায়ক কমিটি গঠনের লক্ষ্যে মতবিনিময় সভা

রিপোর্টার নামঃ
  • মঙ্গলবার, ২৩ আগস্ট, ২০২২
  • ২৬২ বার পড়া হয়েছে

অনুসন্ধান নিউজ :: সিলেট মহানগর বিএনপির অন্তর্ভূক্ত ১৭নং ওয়ার্ড বিএনপির আহ্বায়ক কমিটি গঠনের লক্ষ্যে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২২ আগস্ট) রাতে নগরীর কাজীটুলাস্থ লোহারপাড়া গলিতে সাবেক কাউন্সিলর হুমায়ুন কবির শাহীনের কার্যালয়ে এ মতবিনিময় সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে শুরুতেই পবিত্র কোরআন তেলাওয়াত করেন কয়সর আহমদ।

বিএনপি নেতা আব্দুল কাহির এর সভাপতিত্বে ও নুরুল মোমিন চৌধুরী খোকনের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্যে সিলেট মহানগর বিএনপির আহ্বায়ক আব্দুল কাইয়ুম জালালী পংকী বলেন, পদ আছে কিন্তু মাঠে নেই এমন নেতার দলে প্রয়োজন নেই। আমরা সেই চিন্তা করে কর্মীসভার মাধ্যমে নতুন নেতৃত্ব বের করে আনতে চাই। যারা আগামীতে সরকার বিরোধী একদফার আন্দোলনে শক্তিশালী হয়ে মাঠে থাকার পাশাপাশি কর্মীদের খোঁজ-খবর রাখবে, আমরা ওয়ার্ডের নেতৃবৃন্দদের মতামতের ভিত্তিতে দলের দায়িত্ব তার কাঁধে দেব। এ কারণেই আজ মহানগর বিএনপির ১৭নং ওয়ার্ড কর্মীসভার মাধ্যমে আপনাদের মতামত জানার জন্যই এই কর্মীসভার আয়োজন করা হয়েছে। নতুন কমিটি গঠন না হওয়া পর্যন্ত দলের ভিতর কোন বিভেদ নয়, সকলেই ঐক্যতা বজায় রেখে দলের জন্য কাজ করে যাবেন। একটা কথা মনে রাখবেন, আপনাকে পদ খুঁজতে হবে না দলই আপনাকে খুঁজে নেবে। তিনি আরো বলেন, এই জালিম সরকারকে প্রতিহত করতে হলে পাড়ায় পাড়ায়, ওয়ার্ডে ওয়ার্ডে বিএনপির হাতকে শক্তিশালী করতে আপনাদের সবাইকে আরো সোচ্চার হতে হবে। আর এরই ধারাবাহিকতায় ১৭নং ওয়ার্ড বিএনপিকে আরো শক্তিশালী করতে নব গঠিত কমিটি হতে পারে এক অনন্য উদাহরণ। মতবিনিময় সভায় সর্বসম্মতিক্রমে সাবেক ছাত্রনেতা নুরুল মোমিন চৌধুরী খোকনকে ওয়ার্ড বিএনপির আহবায়ক হিসেবে ঘোষণা করা হয়।

মতবিনিময় সভায় প্রধান বক্তার বক্তব্য রাখেন সিলেট মহানগর বিএনপির ১ম যুগ্ম আহ্বায়ক হুমায়ুন কবির শাহীন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট মহানগর বিএনপির সদস্য এ্যাডভোকেট আতিকুর রহমান শাবু, সৈয়দ সাফেক মাহবুব, হাজী মিলাদ আহমদ।

এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন আব্দুল সাদেক রিপন, ইমরান খান, আলম খান, মোমিন খান, ফয়েজ আহমদ মুরাদ, তানভীর চৌধুরী তাহসিন, মন্তাজ আহমদ মুন্না, এস এ খান সায়েম, জুনেল আহমেদ, গিয়াস আহমেদ, রুহুল আমিন, ফয়েজ আহমদ, তারেক আহমদ, মোঃ লিয়াকত আলী ইমন, শরীফ খান, লিটন, মুসতাকিন, শাহেদ, সজল, আসলাম খান, ইসমাইল, মুসাহিদ, সুজন, এরসাদ প্রমুখ। উল্লেখ্য, সভায় সর্বসম্মতিক্রমে একটি আহবায়ক কমিটি গঠন করা হয়। যা অচিরেই প্রকাশ করা হবে। বিজ্ঞপ্তি

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain