শিরোনাম :
সকল ধর্মের মানুষের অধিকার ও নিরাপত্তা নিশ্চিতে বিএনপি সরকার বদ্ধপরিকর-নাসিম হোসাইন সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) কর্তৃক ৪৯ লক্ষ টাকার চোরাচালানী মালামাল আটক সিলেট কাষ্টঘরে হৃদয় হত্যা: মাদক বিক্রি নিয়ে দ্বন্দের জের, ধারণা পুলিশের গোয়াইনঘাটে দিলদার হোসেন সেলিম স্মৃতি মেধা পুরস্কার প্রদান জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল সিলেট জেলা শাখার পরিচিতি সভা মানবিক সহমর্মিতায় টিটন দাসের পরিবারের পাশে আজিজ খান সজিব জানুয়ারি থেকে ৫ ধাপে ইউপি নির্বাচন, তারিখ চূড়ান্ত সিলেট ৩৭নং ওয়ার্ড বিএনপির কাউন্সিল সম্পন্ন-সভাপতি রাজু-সম্পাদক-কাহির-সাংগঠনিক রাজন সিলেটে শারদীয় পূজায় মানতে হবে যে ১২ নির্দেশনা হবিগঞ্জে মায়ের অভিযোগে ছেলের ৬ মাসের কারাদণ্ড

রিপোর্টার নামঃ
  • বুধবার, ২৪ আগস্ট, ২০২২
  • ২৫৩ বার পড়া হয়েছে

অনুসন্ধান নিউজ :: দৈনিক ৩০০ টাকা মজুরির দাবিতে চা শ্রমিকদের চলমান আন্দোলনে এবার যুক্ত হয়েছে তাদেরই স্কুল পড়ুয়া সন্তানরা। বুধবার (২৪ আগস্ট) সকালে মালনীছড়া চা বাগানে শ্রমিকের সন্তানরা আন্দোলনে যুক্ত হয়ে বিভিন্ন শ্লোগান দিতে দেখা গেছে।

এ সময় তারা ‘৩০০ টাকা মজুরি দাও নাইলে বিষ দাও’, ‘বাচার মত বাচতে চাই ৩০০ টাকা মজুরি চাই’, এমন বেশ কিছু শ্লোগান দেয়।

এদিকে সিলেটে ১৬তম দিনের মতো চা শ্রমিকদের আন্দোলন অব্যাহত রয়েছে। বুধবার সকাল থেকে সিলেট ভ্যালির সকল চা বাগানে দৈনিক ৩০০ টাকা মজুরির দাবিতে কর্মবিরতি পালন করছেন শ্রমিকরা।
অন্যান্য দিনেরমতো আজও কাজে যোগ দেননি তারা।

এর আগে গতকাল মঙ্গলবার চা শ্রমিক ইউনিয়নের নেতাদের সাথে বৈঠক শেষে কর্মবিরতি চালিয়ে যাওয়ার ঘোষণা দেন পঞ্চায়েত প্রতিনিধিরা। তাদের সাথে তিনশ টাকা মজুরির দাবিতে একমত পোষণ করেন ইউনিয়নের নেতারাও।

প্রসঙ্গত, ৩০০ টাকা মজুরি আদায়ে ৯ থেকে ১১ আগস্ট পর্যন্ত দৈনিক দুই ঘণ্টা করে কর্মবিরতি পালন করেন শ্রমিকরা। পরে ১১ আগস্ট সন্ধ্যায় শ্রীমঙ্গলে অবস্থিত বিভাগীয় শ্রম দপ্তরে কর্মকর্তারা বৈঠকে বসলেও আলোচনা ফলপ্রসূ হয়নি।

পরে ১৩ আগস্ট থেকে টানা ধর্মঘটের ডাক দেয় শ্রমিকরা। এরমধ্যে দফায় দফায় সভা ও বৈঠক হয়েছে। অবশেষে ১২০ টাকা মজুরিতে শ্রমিকরা কাজে যোগদান করার সিদ্ধান্ত হয়েছিল। কিন্তু এ সিদ্ধান্তও না মেনে শ্রমিকরা ধর্মঘট অব্যাহত রেখেছেন।

 

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain