শিরোনাম :
সিলেটে স্কুলের পাশেই অটোরিকশার ধাক্কায় প্রাণ গেল ব্লু বার্ডের শিক্ষক মুরাদ আহমদের স্টেলিন থারিয়াংকে ঘিরে প্রকাশিত প্রতিবেদন প্রত্যাহারের দাবি, গোয়াইনঘাটে বিএনপির সংবাদ সম্মেলন মুসলিমনগর উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ ও এডহক কমিটির পরিচিতি সভা সিলেট গোলাপগঞ্জে সারজিসদের গাড়িতে হামলা, ‘ভুয়া ভুয়া’ স্লোগান সিলেটের নবনিযুক্ত জেলা প্রশাসকের সাথে ইমাম-মুয়াজ্জিন কল্যাণ পরিষদের নেতৃবৃন্দের মতবিনিময় জেলা প্রসাশকের সাথে সিলেট জেলা ও মহানগর হিন্দু, বৌদ্ধ ও খ্রিষ্টান কল্যাণ ফ্রন্টের সৌজন্য সাক্ষাৎ এনসিপিকে হবিগঞ্জে ঢুকতে দেয়নি পুলিশ, কামাইছড়া তদন্ত কেন্দ্রে নিল মামলার আবেদন ৮নং ওয়ার্ডস্থ জালালিয়া এলকায় সুন্দর সমাজ গঠনের লক্ষ্যে মাদক ও ছিনতাই বিরোধী উঠান বৈঠক সম্পন্ন বিয়ানীবাজার জনকল্যাণ সমিতি সামাজিক ও মানবিক কল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে: রেজাউল হাসান কয়েস লোদী নাইজেরিয়ার গ্রামে সশস্ত্র হামলায় নিহত ৩০

খুঁটি সরাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ৩ জনের মৃত্যু

রিপোর্টার নামঃ
  • শুক্রবার, ২৬ আগস্ট, ২০২২
  • ২৮৯ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক :: ভৈরবে সৌর বিদ্যুতের খুঁটি সরাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তিন জনের প্রাণহানি ঘটেছে। নিহতরা হলেন, ভৈরব পৌর শহরের পাওয়ার হাউজ সংলগ্ন হরিজন কলোনির বাসিন্দা গণেশ লাল হরিজনের ছেলে মিলন লাল হরিজন (৩৫), জনি লাল হরিজনের ছেলে সুদর্শ কুমার দেব দিবু (১৬) ও সুনামগঞ্জ জেলার তাহেরপুর উপজেলার তাজুল ইসলামের ছেলে মো.মোবারক (২২)।

শুক্রবার (২৬ আগস্ট) বেলা সাড়ে বারোটায় ভৈরব পাওয়ার হাউজ হরিজন পল্লীতে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, দুপুর সাড়ে বারোটা দিকে ভৈরব পৌর শহরের পাওয়ার হাউজ সংলগ্ন হরিজন পল্লীতে সড়কের পাশে থেকে সৌর বিদ্যুতের খুঁটি তুলে বাড়ির ভিতরে বসানোর সময়ে সৌর বিদ্যুতের খুঁটি বিদ্যুতের মেইন তারে লেগে গিয়ে ঘটনাস্থলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তিন জনের প্রাণহানি হয়।

এছাড়া এ ঘটনায় আহত হয়েছেন ভৈরবপুর উত্তরপাড়ার মোক্তার হোসেনের ছেলে আব্দুল্লাহ মিয়া (৩৫), হরিজন পল্লীর রিকু রায়ের ছেলে সানি রায় (১৪) ও একই এলাকার চন্দন রায়ের ছেলে সকাল রায় (১৩)।

পরে তাদের উদ্ধার করে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। এছাড়া আহতরা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

প্রত্যক্ষদর্শী স্বপন হরিজন বলেন, দুপুরে রাস্তার পাশ থেকে সৌর বিদ্যুতের খুঁটি সরিয়ে বাড়ির ভিতরে নেওয়ার সময় খুঁটিটি হেলে বিদ্যুতের মেইন তারে পড়ে যায়। এসময় খুঁটিটি বিদ্যুৎ সঞ্চালিত হলে তিন জন নিহত হন।

এ বিষয়ে ভৈরব উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সাদিকুর রহমান সবুজ বলেন, একটি দুর্ঘটনায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ৩ জনের মৃত্যু হয়েছে। সরকারের পক্ষ থেকে নিহতের স্বজনদের আর্থিক সহযোগিতা প্রদান করা হবে। এছাড়া এ ঘটনায় যদি কারো ত্রুটি বা দোষ পাওয়া যায় তাহলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain