শিরোনাম :
পরিকল্পিত উদ্যোগের মাধ্যমে সিলেটকে আকর্ষণীয় পর্যটন হিসেবে গড়ে তোলা সম্ভব: কয়েস লোদী ভারতে অনুপ্রবেশকালে সুনামগঞ্জে নির্বাচন অফিসের কর্মচারী আটক জাকির হোসেন মজুমদারের মাগফিরাত কামনায় সিলেট মহানগর বিএনপির দোয়া মাহফিল জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত অযৌক্তিক ও গণবিরোধী: বাসদ ৬ মাসে ৩ বার জ্বালানি তেলের দাম বৃদ্ধি সরকারের গণবিরোধী সিদ্ধান্ত-মুহাম্মদ ফখরুল ইসলাম গোয়াইনঘাটে পরিত্যক্ত মর্টার শেল, সেনাবাহিনীর হাতে ধ্বংস সিলেট জেলা ও মহানগর যুবদলের নতুন কমিটিতে দায়িত্বে পেল কারা অপ্রতিম হত্যায় ৪ জন গ্রেফতার, অপরাধ স্বীকার : স্বরাষ্ট্রমন্ত্রী ‎​সিলেট বিভাগ গণদাবী পরিষদের যুক্তরাজ্য শাখার সহ- সভাপতি ডা. সৈয়দ মাশুক আহমেদকে সংবর্ধনা সিলেটে ২ দিনে ছাত্রলীগের ৯ নেতাকর্মী আটক

চা শিল্পের সঙ্কট কাটেনি: শ্রমিকদের ধর্মঘট চলছেই

রিপোর্টার নামঃ
  • শুক্রবার, ২৬ আগস্ট, ২০২২
  • ২৪৭ বার পড়া হয়েছে

অনুসন্ধান নিউজ ::দৈনিক তিনশো টাকা মজুরির দাবিতে ১৪তম দিনের মতো টানা কর্মবিরতি চালিয়ে যাচ্ছেন চা-শ্রমিকরা। তবে এখন পর্যন্ত তাদের দাবি পুরণে কোন উদ্যোগ নেই। ফলে দীর্ঘদিন ধরে চা শিল্পে বিরাজ করছে অচালবস্থা।

শুক্রবারও যথারীতি কাজে যোগ দেননি শ্রমিকরা। বন্ধ ফ্যাক্টরিগুলোও। তবে, শুক্রবার কোনো বিক্ষোভ কর্মসূচি নেই।

চুক্তি নবায়ন ও দৈনিক তিনশো টাকা মজুরির দাবিতে গত ৯ আগস্ট থেকে ২ ঘন্টা করে কর্মবিরতি শুরু করেন চা শ্রমিকরা। ১৩ আগস্ট থেকে লাগাতার কর্মবিরতি শুরু হয়।

এর মধ্যে প্রশাসন ও মালিকপক্ষের সাথে কয়েকদফা বৈঠক ও আলোচনা হলেও ৩০০ টাকা মজুরি নিশ্চিত না হওয়ায় কর্মবিরতি অব্যাহত রেখেছেন তারা।

এদিকে, শনিবার প্রধানমন্ত্রীর সাথে মালিকপক্ষের বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

শ্রমিকরা জানান, কেবলমাত্র প্রধানমন্ত্রীর নির্দেশনা পেলেই কাজে যোগ দেবেন তারা।।

মৌলভীবাজারের ৯২টি চা বাগানেও ধর্মঘট চলছে।

৩০০ টাকা মজুরী দাবীতে মৌলভীবাজারের ৯২টি চা বাগান সহ দেশের ১৬৭টি চা বাগানে শ্রমিকরা কাজে যোগ দিননি।

শুক্রবার দূপুরে জেলার ৯২টি বাগানে পাঞ্চায়েত কমিটি বৈঠকে বসবেন নিজ নিজ বাগানের নাচঘরে। ওই বৈঠকে মজুরী ও পরবর্তী শ্রমিক আন্দোলনের বিষয়ে আলোচনা হবে। বিষয়টি নিশ্চিত করেছেন দেওরাছড়া চা বাগান পাঞ্চায়েত কমিটির সভাপতি সুবোদ কুর্মি।

এদিকে প্রধানমন্ত্রী শ্রমিকদের চলমান আন্দোলন নিয়ে চা বাগান মালিকদের সঙ্গে সভা করবেন শনিবার বিকাল ৪টা থেকে। প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব এম এম ইমরুল কায়েস গণমাধ্যমকে এ তথ্য জানান।

সভা প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে সভা অনুষ্ঠিত হবে বলে জানা গেছে।

উল্লেখ্য গত ৯ আগষ্ট থেকে শ্রমিকরা ৩০০ টাকা মজুরীর দাবীতে ধর্মঘটে নামেন। ২ দফা মজুরী বাড়িয়ে ১৪৫টাকা করা হলে তা শ্রমিকরা প্রত্যাখান করেন। দাবী না মানায় চা শ্রমিকরা অনির্দিষ্টকালের জন্য ধর্মঘট পালন করে যাচ্ছেন।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain