শিরোনাম :
সিলেট ওসমানী হাসপাতাল: চিকিৎসকদের সময়ানুবর্তিতার নোটিশ দিয়ে আলোচিত পরিচালককে বদলি সিলেট আসছেন আগামী ১৫ সেপ্টেম্বর সিলেট আসছেন রাষ্ট্রপতি ফখরুল ইসলাম আলমগীর হবিগঞ্জে একসঙ্গে চার শিশু নিখোঁজ, উদ্বিগ্ন পরিবার ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে অনিয়ম-দুর্নীতি ও রোগী হয়রানির প্রতিবাদে বিক্ষোভ নিখোঁজ সুমা বেগম এর সন্ধান চেয়ে স্বামী জালালাবাদ থানায় ডায়েরি সিলেট স্বেচ্ছাসেবক দলের সাথে মহানগর বিএনপি মতবিনিময় সিলেট সীমান্তে ১ কোটি ৮৬ লাখ টাকার চোরাচালান পণ্য আটক ১৫ একর সরকারি জমিতে আধুনিক স্টেডিয়াম নির্মাণের উদ্যোগ নেয়া হবে : সিউক চেয়ারম্যান কয়েস লোদী সিলেটে হামের উপসর্গে আরও দুই শিশুর মৃত্যু সিলেটে ট্রিপল মার্ডার: স্বরাষ্ট্রমন্ত্রীর ‘নির্দেশে’ মামলা যাচ্ছে পিবিআইতে!

নিকুঞ্জ বিহারী গোস্বামীর প্রত্যাশা পূরণে সচেষ্ট থাকবেছা ত্রাবাসের -ভারতীয় হাইকমিশনার

রিপোর্টার নামঃ
  • মঙ্গলবার, ৩০ আগস্ট, ২০২২
  • ২৪১ বার পড়া হয়েছে

অনুসন্ধান নিউজ :: নিকুঞ্জ বিহারী গোস্বামীর প্রত্যাশা পূরণে সচেষ্ট থাকবে উমেশ চন্দ্র নির্মলবালা ছাত্রাবাসের শিক্ষার্থীরা। প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত বক্তব্য রাখেন ভারতীয় সহ হাইকমিশনার নিরাজ কুমার জয়সওয়াল। ছাত্রাবাসে একটি সমৃদ্ধ লাইব্রেরী গড়ে তুলতেও আগ্রহের কথা পুনর্ব্যক্ত করেন তিনি।
গত ২৯ আগস্ট সোমবার ব্রিটিশ বিরোধী স্বাধীনতা সংগ্রামের নির্ভিক সৈনিক, সমাজসেবী নিকুঞ্জ বিহারী গোস্বামীর ২৯তম তিরোধান দিবস উদযাপন উপলক্ষে নগরীর চালিবন্দরস্থ উমেশ চন্দ্র নির্মলাবালা ছাত্রাবাস আয়োজিত আলোচনা সভা সন্ধ্যা ৭টায় অনুষ্ঠিত হয়।
প্রকৌশলী মনোজ বিকাশ দেব রায় এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট রামকৃষ্ণ মিশন আশ্রমের সম্পাদক শ্রীমৎ স্বামী চন্দ্রনাথানন্দজী মহারাজ, রোটারিয়ান নিরেশ চন্দ্র দাশ। ছাত্রাবাসের শিক্ষার্থী কঙ্কন আচার্য্যরে সঞ্চালনায় অনুষ্ঠিত স্মৃতিচারণ অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপাধ্যক্ষ কৃষ্ণপদ সূত্রধর।
স্মৃতি চারণ করেন অধ্যক্ষ প্রশান্ত কুমার সাহা, রবীন্দ্র অনুরাগী ব্যক্তিত্ব, সমাজসেবী জ্যোতির্ময় সিংহ মজুমদার চন্দন, বাংলাদেশ ব্যাংকের অবসরপ্রাপ্ত জি.জি.এম. প্রণব কুমার দেবনাথ, বিশিষ্ট চিকিৎসক ডাঃ মৃগেন কুমার দাস চৌধুরী, অধ্যক্ষ বিজিত কুমার ভট্টাচার্য্য, গায়ত্রী রায়, জয় পাল। অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন মৌটুসী দাশ, পাপড়ি দাশ, শ্রাবন্তী রায় সূচী, সুপ্রিয়া চৌধুরী, প্রভাতী গোস্বামী প্রমুখ।
অনুষ্ঠানে নিহার সেন স্মৃতি বৃত্তি প্রদান করেন অতিথিবৃন্দ। সবশেষে অতিথিদেরকে প্রীতিভোজে আপ্যায়িত করা হয়। অনুষ্ঠানে সিলেটের বিপুল সংখ্যক আমন্ত্রিত অতিথি সহ ছাত্রাবাসের প্রাক্তনী উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain