শিরোনাম :
প্রকাশ্যে গণনা হবে শাহজালাল মাজারের দানবাক্সের টাকা আগামী শনিবার সুনামগঞ্জ ও হবিগঞ্জে বজ্রপাতে দু’জনের মৃত্যু সিলেট বিভাগ গণদাবি পরিষদের উপদেষ্টা ৩ বারের সাবেক সংসদ সদস্য এ মুকিত খানের শারীরিক খোঁজখবর নিতে বাসায় গেলেন নেতৃবৃন্দ ব্যবসায়ীদের অস্তিত্ব রক্ষায় বাণিজ্য মেলা বন্ধের দাবিতে স্মারকলিপি হবিগঞ্জে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী কিশোর নিহত গোয়াইনঘাটে অবৈধ বালু উত্তোলন, ৮ ড্রেজার ধ্বংস শিশু-কিশোরদের শারীরিক ও মানসিক বিকাশে খেলার মাঠ অপরিহার্য: কয়েস লোদী গণততন্ত্রকে রক্ষা করাই এখন সবচেয়ে বড় কাজ: সিলেটে রাষ্ট্রপতি স্কলার্সহোম মেজরটিলা কলেজে কম্পিউটার প্রোগ্রামিং প্রতিযোগিতা ও উদ্ভাবনী প্রজেক্ট প্রদর্শনী সম্পন্ন আ.লীগ-যুবলীগ-ছাত্রলীগের ৭ শীর্ষ নেতাকে মৃত্যুদণ্ড দিল ট্রাইব্যুনাল

ধর্মপাশায় বজ্রপাতে দুই ভাইয়ের মৃত্যু, আরেক ভাই আহত

রিপোর্টার নামঃ
  • মঙ্গলবার, ৩০ আগস্ট, ২০২২
  • ৩৯০ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক :: সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার শালদিঘা হাওড়ে মাছ ধরার সময় বজ্রপাতে খোকন মিয়া (৪৫) ও ঝিলন মিয়া (৩২) নামে দুই ভাইয়ের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরেক ভাই আহত হয়েছেন।

মঙ্গলবার (৩০ আগস্ট) সকালে সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার শালদিঘা হাওড়ে এ ঘটনা ঘটে।

নিহতদের পরিবার সূত্রে জানা যায়, মঙ্গলবার সকালে ধর্মপাশা উপজেলার পাইকুরাটি ইউনিয়নের বেখইজুড়া গ্রামের তিন ভাই নৌকা বাঁশের চাঁই নিয়ে হাওড়ে মাছ ধরতে যান। হাওড়ে চাঁই পাতার একপর্যায়ে বজ্রপাতে দুই ভাই ঘটনাস্থলেই মারা যান। এ সসয় অন্য এক ভাই আহত হন। পরে এলাকাবাসী নিহতদের মরদেহ উদ্ধার করে বাড়িতে নিয়ে আসে।

ধর্মপাশা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মিজানুর রহমান বলেন, হাওড়ে মাছ ধরার সময় বজ্রপাতে দুই ভাই মারা গেছেন। আমি ঘটনাস্থলে যাচ্ছি। এলাকাটি দুর্গম হওয়ায় যেতে সময় লাগছে।

 

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain