শিরোনাম :
কুলাউড়ায় পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু সিলেট শাহজালাল মাজার পরিচালনা ও আয়-ব্যয়ের হিসাব রাখতে ৩ পদে নিয়োগে বিজ্ঞপ্তি সিলেট নগরীর যানজট নিরসন ও হকার সমস্যা সমাধানে প্রস্তাবিত স্থান পরিদর্শন জিডিএফ ডিকেফ দৃষ্টি প্রতিবন্ধী বিদ্যালয়ে প্রতিবন্ধী শিক্ষার্থীদের মধ্যে শিক্ষা সহায়ক উপকরণ বিতরণ প্রধানমন্ত্রীর সঙ্গে চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েনের বিদায়ী সাক্ষাৎ সাইবার সুরক্ষা আইনের মাধ্যমে মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে চাই : স্বরাষ্ট্রমন্ত্রী গোয়াইনঘাটে মুক্তিযুদ্ধের প্রজন্মের কমিটি গঠন আহ্বায়ক কামরুল, সদস্য সচিব মাহমুদুল সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজে আন্দোলনের মুখে টানা ২৪ ঘন্টা ধরে অবরুদ্ধ অধ্যক্ষ- শিক্ষক দুস্কিতে সিসি ঢালাই রাস্তা উদ্ভোধন ও লাল সবুজ সমাজ কল্যাণ সংস্থার কার্যালয়ের ভিত্তি প্রস্তর স্থাপন যান্ত্রিক ত্রুটিতে বন্ধ কুমারগাঁও বিদ্যুৎকেন্দ্র, সিলেটে অসহনীয় লোডশেডিং

সিলেটে বাথরুমের গ্রিলে স্কুলছাত্রের ঝুলন্ত মরদেহ

রিপোর্টার নামঃ
  • বুধবার, ৩১ আগস্ট, ২০২২
  • ২২১ বার পড়া হয়েছে

অনুসন্ধান নিউজ :: সিলেটে নগরে নিজ বাসার বাথরুমের গ্রিলে ঝুলন্ত অবস্থায় এক স্কুলছাত্রের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার রাতে নগরের ভাঙাটিকর এলাকার দারোগা বাড়ি থেকে মাছুম আহমদ (১৮) এর মরদেহ উদ্ধার করা হয়।

বাসার লোকজনের বরাত দিয়ে পুলিশ জানায়, সন্ধ্যায় বাসার বাথরুমে মাছুমকে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে স্বজনরা কোতোয়ালি থানার লামাবাজার পুলিশ ফাঁড়িতে খবর দেন। পরে ফাঁড়ির ইনচার্জ রমাকান্ত’র নেতৃত্বে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন প্রস্তুতের পর ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়।

সিলেট মহানগর পুলিশের কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলী মাহমুদ এ তথ্য নিশ্চিত করে বলেন, মরদেহের সুরতহাল অনুযায়ী তরুণ আত্মহত্যা করেছেন। পরিবারের লোকজনও বলতে পারছেন না মাছুম কী কারণে আত্মহত্যা করেছেন। তবে নেপথ্যের কারণ খতিয়ে দেখছে পুলিশ। এ ঘটনায় থানায় অপমৃত্যুর মামলা দায়ের করা হবে।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain