শিরোনাম :
মৃত্যুর ৩০ বছর পর শাহজালালের দরগাহ কবরস্থান থেকে তোলা হবে সালমান শাহ’র মরদেহ সিলেট আম্বরখানা গার্লস স্কুল এন্ড কলেজে বৃক্ষরোপণ কর্মসূচিতে: কয়েস লোদী ১৭ জুন শ্রীমঙ্গল আসতে পারেন প্রধানমন্ত্রী, প্রস্তুতি চলছে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে জাফলংয়ে কৃষকদের মাঝে গাছের চারা বিতরণ অবৈধ অনুপ্রবেশের দায়ে ভারতে সাজাভোগ শেষে দেশে ফিরলেন ৭ বাংলাদেশি চিকিৎসক দেখিয়ে ফেরার পথে হবিগঞ্জে ট্রাক ও মোটরসাইকেলের সংঘর্ষে বাবা-ছেলের মৃত্যু সিলেট বিভাগের যেসব এলাকায় দুই দিন ৮ ঘণ্টা করে গ্যাস থাকবে না গোয়াইনঘাটে ডেটা শেয়ারিং বিষয়ক দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত সিলেটে হামে মৃত্যুর সংখ্যা বেড়ে ৩১, একদিনে মারা গেলো ৩ শিশু দক্ষিণ সুরমা প্রেসক্লাবের নবনির্বাচিত নেতৃবৃন্দকে মহানগর বিএনপির অভিনন্দন

সিলেটের মানুষ কেমন পুলিশ চান সেটাই আমার কাছে গুরুত্বপূর্ণ : নবাগত এসপি মামুন

রিপোর্টার নামঃ
  • বৃহস্পতিবার, ১ সেপ্টেম্বর, ২০২২
  • ২৪০ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক :: সিলেট জেলার নবাগত পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ আব্দুল্লাহ আল-মামুন বলেছেন- আমি কেমন পুলিশ চাই এটা গুরুত্বপূর্ণ না, সিলেটের কেমন পুলিশ চায় সেটাই ইম্পর্টেন্ট। আমি সেভাবে সিলেট জেলা পুলিশকে সাজাতে চেষ্টা করবো।

তিনি বলেন- আমার পরম সৌভাগ্য যে, আমাকে সিলেটের এসপি হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। আমি নিজে থেকে আগ্রহ দেখিয়ে সিলেটে আসার চেষ্টা করেনি। আমার ঊর্ধ্বতন কর্মকর্তারা মনে করেছেন- আমাকে সিলেটে বেশি দরকার, তাই আমাকে সিলেটে পদায়ন করা হয়েছে।

বৃহস্পতিবার (১ সেপ্টেম্বর) বেলা ২টায় জেলা পুলিশ সুপার কার্যালয়ের সম্মেলন কক্ষে সিলেটে কর্মরত সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এসব কথা বলেন এসপি আব্দুল্লাহ আল-মামুন।

এসময় তিনি আরও বলেন- আমি এখানে কিছুদিনের দায়িত্ব নিয়ে এসেছি। এসপিরা আসেন, যাবেন। আমার সঙ্গে আপনাদের পেশাগত সম্পর্ককে আমি প্রাধান্য দিবো। কাজের স্বার্থে হয়তো অনেকের সঙ্গে ব্যক্তিগত ভালো সম্পর্ক তৈরি হবে। কিন্তু পেশাগত বিষয়ে পেশাগত সম্পর্কটাই প্রাধান্য পাবে।

তিনি বলেন- কাজের কারণে হয়তো অনেকের সঙ্গে ভুল বুঝাবুঝি হতে পারে। কিন্তু ব্যক্তিগত বিদ্বেষ তৈরি হবে না এটাই আশা করি। আরেকটি কথা- আমি সিলেট জেলার ১৮০০ পুলিশ সদস্যের পরিবারের অভিভাবক। এই বিশাল পরিবারের কোনো সদস্যের কোনো অসঙ্গতি আপনাদের কাছে ধরা পড়লে আগে আমাকে জানানোর অনুরোধ করছি। আমি আমার চ্যানেলে তদন্ত করে বিষয়টি সমাধানের চেষ্টা করবো। যদি আমি কোনো ব্যবস্থা না নেই তবে রিপোর্টের দিকে যাবেন। মতবিনিময় সভায় সিলেটে কর্মরত প্রিন্ট, ইলেক্ট্রনিক্স ও অনলাইন মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain