শিরোনাম :
এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে সিলেটস্থ শান্তিগঞ্জ সমিতি সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে জন্মাষ্টমী উদ্‌যাপনে পুলিশের সর্বাত্মক সহযোগিতা থাকবে: পুলিশ কমিশনার সিলেটে ঝটিকা মিছিলের প্রস্তুতিকালে আওয়ামী লীগের ৫ সদস্য আটক সিলেট মহানগর বিএনপির বৃক্ষরোপণ কর্মসূচি বাজুস সিলেট জেলা শাখার নির্বাচন আগামী ৮ অক্টোবর, প্রার্থীদের মনোনয়নপত্র দাখিল নবম পে-স্কেল অনুমোদন করায় প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা জানিয়েছে সরকারি কর্মচারি সমন্বয় পরিষদ ও চতুর্থ শ্রেণি সরকারি কর্মচারি সমিতি সিলেটে ট্রিপল মার্ডার: ‘স্বরাষ্ট্রমন্ত্রীর আশ্বাসে’ আশা, সুষ্ঠু বিচার না হলে পরবর্তী সিদ্ধান্ত প্রতিষ্ঠাবার্ষিকীতে সিলেট মহানগর বিএনপির কর্মসূচিতে খন্দকার মুক্তাদির আট বছর পর ওসমানীতে নামল বিদেশি এয়ারলাইন্সের ফ্লাইট সিলেট উইমেন্স মেডিকেল কলেজে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক সপ্তাহ শুরু

সিলেটে ওএমএস’র কার্যক্রম শুরু, ৩০ টাকায় মিলবে ১ কেজি চাল

রিপোর্টার নামঃ
  • বৃহস্পতিবার, ১ সেপ্টেম্বর, ২০২২
  • ২৪৭ বার পড়া হয়েছে

অনুসন্ধান নিউজ ::নিম্ন আয়ের মানুষের জন্য সিলেটে ওএমএস’র কার্যক্রম শুরু হয়েছে। এতে খোলাবাজারে ৩০ টাকা কেজি দরে চাল ও ১৮ টাকা কেজি দরে আটা পাওয়া যাবে। আজ বৃহস্পতিবার (১ সেপ্টেম্বর) সকালে নগরীর ক্বিনব্রিজ এলাকায় এ কার্যক্রমের উদ্বোধন করেন বিভাগীয় কমিশনার ড. মুহাম্মদ মোশাররফ হোসেন।

সংশ্লিষ্টরা জানান, সিলেট সিটি করপোরেশন এলাকায় ১৯ জন ডিলারের মাধ্যমে চাল বিক্রি করা হবে। এর মধ্যে ৭টি ট্রাক ও ৮টি দোকানে এ কার্যক্রম পরিচালনা করা হবে। পুরো বিভাগে ১৪০ জন ডিলার রয়েছেন।

ওএমএস কার্যক্রমে টিসিবির কার্ডধারীরা ১৫ দিন পর পর ৫ কেজি করে চাল ৩০ টাকা কেজি দরে কিনতে পারবেন। মাসে দুই বারে মোট ১০ কেজি ক্রয় করতে পারবেন তারা। এ ছাড়া ১৮ টাকা কেজি দরে আটা কিনতে পারবেন কার্ডধারীরা। এদিকে, ১৫ টাকা কেজি দরে চাল দেওয়ার খাদ্যবান্ধব কর্মসূচিও শুরু হয়েছে।

এ কার্যক্রমের উদ্বোধনকালে সিলেট জেলা প্রশাসক মো. মজিবর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. আনোয়ার সাদাত, সিলেট জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার সাদিয়া বিনতে সোলায়মান উপস্থিত ছিলেন।

এছাড়াও সিলেট জেলা খাদ্য নিয়ন্ত্রক নয়ন জ্যোতি চাকমা, সিলেট জেলা খাদ্য নিয়ন্ত্রক অঞ্জন কুমার দাস, সিলেট এএসবির ভারপ্রাপ্ত কর্মকর্তা সঞ্জয় মৈত্রী, সিলেট খাদিমনগরের এএসবির ভারপ্রাপ্ত কর্মকর্তা সাখাওয়াত হোসেন, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক (কারিগরি) বিপ্লব কুমার দাস, খাদ্য পরিদর্শক মাহবুবুর রহমান চৌধুরী, খাদ্য পরিদর্শক মিজানুর রহমান উপস্থিত ছিলেন।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain