শিরোনাম :
মহানবী (সা.) সর্বশেষ নবী, তাঁর পরে আর কোনো নবী নেই-এটাই আমাদের বিশ্বাস: মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির সিলেটে রক্তের অনুসন্ধানে আমরা’র পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনস্বেচ্ছাসেবীদের মিলনমেলা সিলেটে পরিবহন ধর্মঘট নিয়ে পাল্টাপাল্টি অবস্থানে মালিক-শ্রমিকরা সিলেটে এবার প্রাণ গেল যুবকের, হাসপাতালে ভর্তি ১৩৬ হবিগঞ্জে নৃসিংহ মন্দির উদ্বোধন, ৩০ হাজার ভক্ত-দর্শনার্থীর সমাগম ইসলামী শ্রমিক আন্দোলন সিলেট জেলা ও মহানগরের কাউন্সিল অনুষ্ঠিত সিলেটে হচ্ছে একাধিক বিশেষায়িত হাসপাতাল, জানালেন বাণিজ্যমন্ত্রী বৌদ্ধ বিহারে কঠিন চীবর দানোৎসবের উদ্বোধন কালে সিউক চেয়ারম্যান বৌদ্ধ বিহারে কঠিন চীবর দান উৎসবে সিসিক প্রশাসক মালয়েশিয়ায় সিলেটের যুবকের মৃত্যু, বাবার মুখ দেখল না ২৬ দিনের সন্তান

বিএনপির মিছিলেই ছিলেন শাওন, ছুড়েছেন ইট

রিপোর্টার নামঃ
  • শুক্রবার, ২ সেপ্টেম্বর, ২০২২
  • ২৯৬ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক :: নারায়ণগঞ্জের ২ নম্বর রেল গেট এলাকায় গতকাল বৃহস্পতিবার বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে আয়োজিত র‌্যালিতে বাধা দেওয়াকে কেন্দ্র করে পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনায় নিহত শাওন প্রধানের (২৩) কিছু ছবি ও ভিডিও ফুটেজ দৈনিক আমাদের সময়ের হাতে এসেছে।

ভিডিও ফুটেজে দেখা যায়- বিএনপির প্রতিষ্ঠাবাষির্কীর র‌্যালিটি পুলিশি বাধার মুখে যখন পণ্ড হয়ে যায় তখন দুপক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়। এ সময় শাওনকে নারায়ণগঞ্জ জেলা যুবদলের নেতা সাদেক হোসেনের সঙ্গে হাঁটতে দেখা যায়। পরে শাওনকে রাস্তায় ইট ভাঙতে এবং তা পুলিশের দিকে নিক্ষেপ করতে দেখা গেলেও পাশেই দাঁড়িয়েছিলেন সাদেক।

একটু পর পুলিশ বিএনপি নেতাকর্মীদের সরিয়ে দিতে কাঁদানে গ্যাস ও ফাঁকা গুলি ছোড়া শুরু করলে শাওন-সাদেককে পিছু হটতে দেখা যায়।

মিছিলেই ছিলেন শাওন, পাশে যুবদল নেতা সাদেক। ছবি: ফুটেজ থেকে নেওয়া

গতকাল নারায়ণগঞ্জ যুবদল নেতা সাদেক দৈনিক আমাদের সময়কে বলেছিলেন, বিএনপির র‌্যালিতে যোগ দিতে শাওন তার সঙ্গে বাড়ি থেকে একসঙ্গেই বের হন। তিনি র‌্যালিতে সাদেকের সঙ্গে ছিলেন। সর্বশেষ দৈনিক আমাদের সময়ের হাতে আসা ছবি ও ভিডিও ফুটেজে তাদের একসঙ্গেই দেখা যায়।

যদিও বৃহস্পতিবারের ঘটনায় শাওনের মৃত্যুর ঘটনা ছড়িয়ে পড়লে তার রাজনৈতিক পরিচয় নিয়ে নানা আলোচনা শুরু হয় নারায়ণগঞ্জসহ সারা দেশে।

গতকাল দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে সমসাময়িক বিষয় নিয়ে আলাপকালে তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেন, শাওনের চাচা আওয়ামী লীগ নেতা। নিহত শাওন বিএনপির কর্মী নাকি পথচারী সেটি নিয়ে তদন্তের কথা জানান তিনি। তবে নারায়ণগঞ্জ বিএনপির নেতাকর্মীরা প্রথম থেকেই শাওনকে নিজেদের সক্রিয় কর্মী দাবি করে আসছিলেন।

অপরদিকে শাওনের মা ফরিদা বেগম গতকাল রাতে বলেন, শাওন কোনো রাজনীতির সঙ্গে জড়িত ছিল না। সকালে কাজের জন্য বাসা থেকে বের হয়েছিল। পরে তারা জানতে পারেন পুলিশ-বিএনপির সংঘর্ষে গুলিতে নিহত হয় শাওন।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain