শিরোনাম :
সাংবাদিক এটিএম তুরাব হত্যাকা-ের জড়িতদের দ্রুত গ্রেফতার ও বিচারের দাবিতে (বিপিজেএ) সিলেটের মানববন্ধন শহীদ সাংবাদিক তুরাবের কবর জিয়ারত করলেন বিরোধী দলীয় নেতা সিলেট ষ্টেশন ক্লাব লিমিটেড’র নতুন ৫ সদস্যকে বরণ ৩ দিন ১২ ঘণ্টা করে করে গ্যাস থাকবে না যেসব এলাকায় সিলেটের মুক্তাদির-আরিফসহ ১৮ মন্ত্রীর পুলিশ এসকর্ট প্রত্যাহার শিক্ষার্থীদের জাপানী ভাষা শেখার আহ্বান প্রবাসীকল্যাণ মন্ত্রীর মাধবপুরে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান, ৫০ হাজার টাকা জরিমানা সরকার শিক্ষা ব্যবস্থার যুগোপযোগী উন্নয়ন ও শিক্ষকদের মানোন্নয়নে কাজ করছে: বাণিজ্যমন্ত্রী খন্দকার মুক্তাদির হাসিনা তাড়িয়েছি, ফ্যাসিবাদ কায়েম করলে আপনাদেরও জনগন তাড়াবে, সরকারকে সিলেটে-ডা. শফিকুর রহমান সিলেটে শাহজালাল জামেয়া নাজিরেরগাঁওয়ে ‘৩৬ জুলাই’ শীর্ষক আলোচনা

সিলেটে অটোরিকশায় পিকআপের ধাক্কা, নিহত ৩

রিপোর্টার নামঃ
  • শনিবার, ৩ সেপ্টেম্বর, ২০২২
  • ২৫১ বার পড়া হয়েছে

অনুসন্ধান নিউজ ::সিলেটের গোলাপগঞ্জ উপজেলায় পিকআপের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশার তিন যাত্রী নিহত হয়েছেন।

আজ শনিবার সকাল ৯টার দিকে সিলেট-জকিগঞ্জ সড়কে গোলাপগঞ্জ উপজেলার রানাপিং ইউনিয়নের পূর্ব ফাজিলপুর এলাকায় মিনা সেন্টারের পাশে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পর পিকআপটি পার্শ্বস্থ খাদে গিয়ে পড়ে। অটোরিকশাটি দুমড়েমুচড়ে যায়।

গোলাপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, নিহতদের মধ্যে দুজন পুরুষ ও একজন নারী রয়েছেন।

নিহতদের মধ্যে দুজনের পরিচয় নিশ্চিত হওয়া গেছে। তারা হলেন বিয়ানীবাজারের চারখাই ইউনিয়ন পরিষদের ৮নং ওয়ার্ডের সাবেক মেম্বার মাজেদ খানের বাবা লুৎফুর রহমান (৬০) ও লুৎফুরের স্ত্রী জেলি বেগম (৫০)। ওই ইউনিয়নের দিঘীরপার চক্রবানী গ্রামের বাসিন্দা তারা।

নিহত অপর ব্যক্তি হলেন জকিগঞ্জ উপজেলার মানিকগঞ্জ ইউনিয়নের তুপখানা গ্রামের সোনা মিয়ার ছেলে ইউনুছ মিয়া (৩০)।

স্থানীয় সূত্র জানায়, চারখাই থেকে সিলেটগামী সিএনজি অটোরিকশাকে বিপরীত দিক থেকে আসা একটি পিকআপ ধাক্কা দেয়। এতে অটোরিকশার তিন যাত্রী নিহত হন। গুরুতর আহত অটোরিকশাচালককে উদ্ধার করে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

দুর্ঘটনার খবর পেয়ে থানা পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে ছুটে যায়।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain