শিরোনাম :
নতুন এসএমপি কমিশনার সারোয়ার মোর্শেদ, কুদ্দুস চট্টগ্রামে বদলি আগামী বছরের হজ: সর্বনিম্ন প্যাকেজ ৫ লাখ ৫ হাজার টাকা প্রবাসীদের নিরাপত্তা ও সম্পদের সুরক্ষায় সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে: প্রশাসক আব্দুল কাইয়ূম চৌধুরী সিলেটে হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু ফ্যামিলি কার্ড কর্মসূচি সারা দেশে সম্প্রসারণের পরিকল্পনা নিয়ে প্রধানমন্ত্রীর বৈঠক মেসির আর্জেন্টিনাকে কাঁদিয়ে বিশ্ব চ্যাম্পিয়ন স্পেন ‎ সিলেটে হামের উপসর্গে আরও তিন শিশুর মৃত্যু সিলেট বিভাগে সপ্তাহজুড়ে অব্যাহত থাকবে ভারী বৃষ্টি এম ইলিয়াস আলীর সন্ধান কামনায় বিশ্বনাথে বিএনপি ও সহযোগী সংগঠনের আলোচনা ও দোয়া মাহফিল লার্নিং অ্যান্ড ডেভেলপমেন্ট জগতের ঐতিহাসিক আয়োজন ইন্টারন্যাশনাল ট্রেইনার্স কনফারেন্স সম্পন্ন

ইয়াংস্টার সমাজকল্যাণ সংস্থার উপদেষ্টা কমিটি গঠন

রিপোর্টার নামঃ
  • রবিবার, ৪ সেপ্টেম্বর, ২০২২
  • ২২৫ বার পড়া হয়েছে

অনুসন্ধান নিউজ :: সিলেট সদর উপজেলার ইয়াংস্টার সমাজকল্যাণ সংস্থা (গভঃরেজিঃনং-১২৩৭/১৪) এর উপদেষ্টা কমিটি পূর্ণ গঠন করা হয়েছে। শনিবার (৩ সেপ্টেম্বর) রাত ৭ টায় সংস্থার কার্যালয়ে সভাপতি মো. মতিউর রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো আব্দুল বাছিতের পরিচালনায় কার্যকরি কমিটির সভা অনুষ্ঠিত হয়।

সভায় সকল সদস্যদের মতামতের ভিত্তিতে সিলেট সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আশফাক আহমদকে প্রধান উপদেষ্টা ঘোষণা করে ১১ সদস্য বিশিষ্ট উপদেষ্টা কমিটি গঠন করা হয়।

উপদেষ্টারা হলেন, খাদিমনগর ইউনিয়নের ৭নং ওয়ার্ডের সাবেক মেম্বার মো. ইলিয়াছ আলী, দৈনিক সিলেটের ডাকের সিনিয়র স্টাফ রিপোর্টার নুর আহমদ, এডভোকেট মো. খোরশেদ আলম, খাদিমনগর ইউনিয়ন পরিষদের ৭নং ওয়ার্ডের মেম্বার আনছার আলী, সাংবাদিক অলিউর রহমান, ডা. জালাল আহমদ, আজিজুর রহমান, সাইদুর রহমান সাঈদ, সাহেবের বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি মো. আরব আলী ও লন্ডন প্রবাসী আনছার আলী।

এসময় উপস্থিত ছিলেন, সংস্থার সহ-সভাপতি মো. সাহেদ আহমদ, সাবেক সাধারণ সম্পাদক উছতার আলী, সহসাধারণ সম্পাদক মো. সাইদুর রহমান, সাংগঠনিক সম্পাদক মো. জাহেদ আহমদ, সহ-সাংগঠনিক সম্পাদক মো. সাইফুল আলম, সাবেক সাংগঠনিক সম্পাদক রফিক মিয়া, সাবেক অর্থ সম্পাদক মো. আব্দুল মালিক, সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক মো. আব্দুস শহীদ, প্রচার সম্পাদক কফিল উদ্দিন, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক খাইরুল ইসলাম, নির্বাহী সদস্য মো. আব্দুল মুতলিব, সদস্য আব্দুল মুকিত, নাসির উদ্দীন, আব্দুল কাদির, রিপন আহমদ, জুয়েফ আহমদ, শাহাব উদ্দিন প্রমুখ।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain