শিরোনাম :
সিলেটে হামে মৃত্যু বেড়ে ১৩৯ রায়নগরে ট্রিপল মার্ডারের সুষ্ঠ তদন্ত ও আসামিদের গ্রেফতারের দাবি পুলিশ কমিশনার বরাবর স্মারকলিপি শাহজালাল জামেয়া ইসলামিয়া স্কুল এন্ড কলেজের ইংলিশ ভার্সনে মা সমাবেশ অনুষ্ঠিত স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকীকে সিলেটে র‌্যালি ও সমাবেশ: আব্দুল কাইয়ুম চৌধুরী স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকীকে সিলেটে র‌্যালি ও সমাবেশ বড়লেখায় তিনতলা ভবনের ছাদ থেকে পড়ে কিশোর শ্রমিকের মর্মান্তিক মৃত্যু সিলেটে স্লিপার বাসের বিরুদ্ধে অভিযান: লন্ডন-বেঙ্গলসহ ৫ প্রতিষ্ঠানকে ৭৫ হাজার টাকা জরিমানা পুবালী ব্যাংকের উদ্যোগে দুই দিনব্যাপী ‘ক্যাশলেস মদিনা মার্কেট’ ক্যাম্পেইন শুরু প্রফেসর ড. বিকিরণ প্রসাদ বড়ুয়ার তৃতীয় প্রয়াণবার্ষিকীতে স্মরণসভা নিবন্ধনের আওতায় আসছে ব্যাটারিচালিত রিকশা-কিছু শর্ত 

তাহিরপুরে ইমাম হত্যা মামলায় দুই আসামি গ্রেপ্তার

রিপোর্টার নামঃ
  • রবিবার, ৪ সেপ্টেম্বর, ২০২২
  • ২৭৫ বার পড়া হয়েছে

অনুসন্ধান নিউজ :: প্রতিপক্ষের লোকজনের লাঠিপেটায় সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় মসজিদের ইমাম আব্দুল হাসিম হত্যা মামলার দুই আসামিকে গ্রেপ্তার করেছে তাহিরপুর থানা পুলিশ।

তারা হলেন, উপজেলার বড়দল উত্তর ইউনিয়নের বড়গোপ টিলার মৃত আব্দুল জব্বারের ছেলে রাশিদ মিয়া (৫৫) ও তার ছেলে আল আমিন (২৪)।

গতকাল শনিবার বিকেলে উপজেলা উত্তর বড়দল ইউনিয়ন কড়ইগড়া গ্রাম থেকে তাদের আটক করে।

এর পূর্বে (২৩ আগস্ট) পূর্ব বিরোধের জের ধরে বড়গোপ টিলা সংলগ্ন কমিউনিটি ক্লিনিকের সামনের রাস্তায় প্রতিপক্ষের লোকজনের হামলায় ঘটনাস্থলেই নিহিত হন আব্দুল হাসিম। এ ঘটনায় পরেরদিন (২৪ আগস্ট) নিহতের ছেলে মাসুক মিয়া বাদী হয়ে রাশিদ মিয়াসহ ৫জনকে আসামি করে তাহিরপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

পুলিশ জানায়, উপজেলা উত্তর বড়দল ইউনিয়ন কড়ইগড়া গ্রামে বিকেল সাড়ে ৫টায় গোপন সংবাদের ভিত্তিতে তাহিরপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা সৈয়দ ইফতেখার হোসাইনের নিদের্শনায় মামলার তদন্তকারী কর্মকর্তা তাহিরপুর থানার এসআই মৃদুল কান্তি সরকারের নেতৃত্বে পুলিশের একটি দল উপজেলার সীমান্ত এলাকার কড়ইগড়া গ্রামে অভিযান চালিয়ে আত্মগোপনে থাকা দুই আসামিকে গ্রেপ্তার করেন।

তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ ইফতেখার হোসেন আব্দুল হাসিম হত্যা মামলার দুই আসামিকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানান, তাদের আজ রোববার সকালে আদালতে পাঠানো হবে।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain