শিরোনাম :
কয়লা ও পাথর রফতানিকারকদের সাথে মতবিনিময় করতে ভারতে গেলেন সিলেটের ব্যবসায়ীরা রাষ্ট্রপতির পুলিশ পদক ৯৮ জনকে প্রদান করলেন-স্বরাষ্ট্রমন্ত্রী গোয়াইনঘাট প্রেসক্লাবের অবকাঠামো উন্নয়নে ৫০ হাজার টাকা অনুদান সিলেট মিলেনিয়াম শপিং কমপ্লেক্স-এর দ্বিবার্ষিক নির্বাচনে সম্মিলিত ব্যবসায়ী ঐক্য পরিষদের নিরঙ্কুশ বিজয় হাফেজরা জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে সুনাম অর্জন করছেন: আব্দুল কাইয়ুম চৌধুরী ২০২৯ সালের মাঝমাঝি চলাচলের জন্য প্রস্তুত হবে ঢাকা-সিলেট ছয় লেন সড়ক: বাণিজ্যমন্ত্রী খেলাধুলা যুবসমাজকে সুসংগঠিত ও মাদকমুক্ত রাখতে ভূমিকা রাখে: কয়েস লোদী এদেশে সংখ্যালঘু বলতে কিছু নেই, তারেক রহমানের নেতৃত্বে এগোবে বাংলাদেশ: এম এ মালিক সিলেটে রাতভর মাদকবিরোধী অভিযান, ৪৪ জনকে দণ্ড জামায়াত দায়িত্বশীলদের মানবিক গুণ ও নৈতিক মানে সেরা হতে হবে-ডা. শফিকুর রহমান এমপি

সিলেট স্টেশন ক্লাব পরিদর্শনে ভারতীয় সহকারী হাই কমিশনার

রিপোর্টার নামঃ
  • রবিবার, ৪ সেপ্টেম্বর, ২০২২
  • ২৭৮ বার পড়া হয়েছে

অনুসন্ধান নিউজ :: বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাই কমিশনের সহকারী হাই কমিশনার নীরাজ কুমার জায়সওয়াল রবিবার (৪ সেপ্টেম্বর) দুপুরে সিলেট স্টেশন ক্লাব পরিদর্শন করেন। তিনি ক্লাবের বিভিন্ন বিভাগ ঘুরে ঘুরে দেখেন। পরিদর্শন শেষে ক্লাব কনফারেন্স হলে ক্লাব প্রেসিডেন্ট নূরুদ্দীন আহমদ এডভোকেট এর সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে তিনি ক্লাবের বিভিন্ন কার্যক্রমের প্রশংসা করেন। এসময় তাকে ফুলেল শুভেচ্ছা জানান ক্লাব প্রেসিডেন্ট নূরুদ্দীন আহমদ এডভোকেট সহ ক্লাব পরিচালনা কমিটির সদস্যবৃন্দ। অনুষ্ঠানে নীরাজ কুমার জায়সওয়ালকে ক্লাবের পক্ষ থেকে সম্মানিত সদস্য পদ প্রদান করা হয়। তিনি তাকে সিলেট স্টেশন ক্লাব লিমিটেড এর সম্মানিত সদস্য পদ প্রদান করায় সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ক্লাবের ভাইস প্রেসিডেন্ট এডভোকেট শাহ মো. মোশাহিদ আলী, পরিচালনা পরিষদের পরিচালক (অর্থ ও পরিকল্পনা) হারুন আল রশীদ দিপু, পরিচালক (ব্যবস্থাপনা) সুদীপ রঞ্জন সেন বাপ্পু, পরিচালক (উন্নয়ন ও আবাসিক) কয়ছর আহমদ আলিছ আব্দুল মোমিন, পরিচালক (ক্রীড়া) জুম্মা আব্বাস রাজু, পরিচালক (বিনোদন) ফজলে এলাহী চৌধুরী ডালিম, পরিচালক (সাংস্কৃতিক বিভাগ) তানজিনা মোমিন আহমদ, পরিচালক (আপ্যায়ন বিভাগ) এ.এম মিজানুর রহমান।
এছাড়াও ক্লাবের উপদেষ্টা পরিষদের সদস্য ডা. বনদ্বীপ লাল দাস, মনসুজ্জামান বাবুল, সিনিয়র সদস্য সামুন মাহমুদ খান, বীর মুক্তিযোদ্ধা এনায়েত আহমদ, এডভোকেট মিসবাহ উদ্দিন সিরাজ, বিজিত চৌধুরী, এডভোকেট শাহ ফরিদ আহমদ, এডভোকেট নওশাদ আহমদ চৌধুরী, এডভোকেট মফুর আলী, মিকন দাস, এডভোকেট মৃত্যুঞ্জয় ধর ভোলা, সিনিয়র সাংবাদিক আহমেদ নূর, ডা. মোসাদ্দেক আহমদ, তারেক আবু তাহের, কামাল আহমদ, দেলোয়ার জাহান চৌধুরী, মিলাদ আহমদ প্রমুখ উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain