শিরোনাম :
মৃত্যুর ৩০ বছর পর শাহজালালের দরগাহ কবরস্থান থেকে তোলা হবে সালমান শাহ’র মরদেহ সিলেট আম্বরখানা গার্লস স্কুল এন্ড কলেজে বৃক্ষরোপণ কর্মসূচিতে: কয়েস লোদী ১৭ জুন শ্রীমঙ্গল আসতে পারেন প্রধানমন্ত্রী, প্রস্তুতি চলছে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে জাফলংয়ে কৃষকদের মাঝে গাছের চারা বিতরণ অবৈধ অনুপ্রবেশের দায়ে ভারতে সাজাভোগ শেষে দেশে ফিরলেন ৭ বাংলাদেশি চিকিৎসক দেখিয়ে ফেরার পথে হবিগঞ্জে ট্রাক ও মোটরসাইকেলের সংঘর্ষে বাবা-ছেলের মৃত্যু সিলেট বিভাগের যেসব এলাকায় দুই দিন ৮ ঘণ্টা করে গ্যাস থাকবে না গোয়াইনঘাটে ডেটা শেয়ারিং বিষয়ক দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত সিলেটে হামে মৃত্যুর সংখ্যা বেড়ে ৩১, একদিনে মারা গেলো ৩ শিশু দক্ষিণ সুরমা প্রেসক্লাবের নবনির্বাচিত নেতৃবৃন্দকে মহানগর বিএনপির অভিনন্দন

জাতীয় ইমাম সমিতি সিলেট জেলা শাখার সেমিনার সম্পন্ন

রিপোর্টার নামঃ
  • সোমবার, ৫ সেপ্টেম্বর, ২০২২
  • ২০৮ বার পড়া হয়েছে

অনুসন্ধান নিউজ :: সিলেটে জেলা প্রশাসক মো. মজিবর রহমান বলেছেন, বিদ্যুৎ, গ্যাস, জ্বালানী সম্পদ সহ রাষ্ট্রীয় সম্পদের অপচয় রোধে দেশের মসজিদের ইমামগণ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারেন। জঙ্গীবাদ ও মাদক এর বিরুদ্ধে ইমামদের ভূমিকা প্রশংসনীয়। জাতীয় যে কোন সংকটকালে মসজিদের ইমামগণ অতীতে যেভাবে কাজ করেছেন সেভাবে বিদ্যুৎ, গ্যাস ও জ্বালানী সম্পদের চুরি, দুর্নীতি, অব্যবস্থাপনা ও সিস্টেম লসের বিরুদ্ধে ইমামদের কে এগিয়ে আসত হবে। তবেই দেশের অর্থনীতি সমৃদ্ধ হবে।

 

জেলা প্রশাসক সোমবার সকালে সিলেট জেলা পরিষদ মিলনায়তনে বাংলাদেশ জাতীয় ইমাম সমিতি সিলেট জেলা শাখা আয়োজিত “বিদ্যু, গ্যাস, জ্বালানী সম্পদের অপচয় রোধ ও বৃষ্টির পানি সংরক্ষণ বিষয়ে সচেতনতা সৃষ্টিতে ইমামদের ভূমিকা” শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।

 

প্রধান আলোচক হিসেবে সেমিনারে বক্তব্য রাখেন ইমাম প্রশিক্ষণ একাডেমি সিলেটের উপ-পরিচালক শাহ মোহাম্মদ নজরুল ইসলাম।

 

বাংলাদেশ জাতীয় ইমাম সমিতি সিলেট জেলা শাখার সভাপতি মাওলানা মোহাম্মদ এহসান উদ্দিন এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাওলানা মো. জালাল উদ্দিন ভুঁইয়া’র পরিচালনায় সেমিনারে বিশেষ অতিথির বক্তব্য রাখেন- সিলেটের পুলিশ সুপার মোহাম্মদ আবদুল্লাহ আল-মামুন, ইসলামিক ফাউন্ডেশন সিলেটের পরিচালক মো. আবু ছিদ্দিকুর রহমান, সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট নাসির উদ্দিন খান, সিলেট জেলা প্রেসক্লাবের সভাপতি আল আজাদ, সিনিয়র সাংবাদিক ইকবাল সিদ্দিকী, বাংলাদেশ জাতীয় ইমাম সমিতি সিলেট মহানগরের সভাপতি মাওলানা হাবীব আহমদ শিহাব।

 

সেমিনারে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন- গোয়াইনঘাট উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মাওলানা গোলাম আম্বিয়া কয়েছ, মার্ভেলার্স ট্রাভেলস এর সত্ত্বাধিকারী নজরুল ইসলাম, সমিতির জেলা শাখার সাংগঠনিক সম্পাদক মাওলানা আব্দুল ওয়াদুদ চৌধুরী, অর্থ সম্পাদক হাফিজ মাওলানা আকমল হোসাইন, গোলাপগঞ্জ উপজেলা সভাপতি মাওলানা মাওলানা আব্দুল মতিন, পৌরসভা সভাপতি মাওলানা ওয়ারিছ উদ্দিন, কোম্পানীগঞ্জ উপজেলা সভাপতি মাওলানা হাফিজ মাছুম আহমদ, ওসমানী নগর উপজেলা সভাপতি মাওলানা আবুল বাশার, বালাগঞ্জ উপজেলা সভাপতি মাওলানা নুমান আহমদ কাওছার।

 

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- মাওলানা মুফতী ফয়জুল হক জালালাবাদী, মাওলানা মোস্তাক আহমদ, মাওলানা মুফতী আবুল হাসান, মাওলানা মুজাহিদুল ইসলাম চৌধুরী, হাফিজ মাওলানা শিহাব উদ্দিন, মাওলানা শামসুজ্জামান, মুফতী মাওলানা নিজাম উদ্দিন প্রমুখ।

 

শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন হাফিজ কায়েছ আহমদ।

 

সভাপতির বক্তব্যে মাওলানা মোহাম্মদ এহসান উদ্দিন সরকারের উদ্দেশ্যে বলেন, মসজিদ ব্যবস্থাপনা নীতিমালা সম্পূর্ণরূপে সরকারি ভাবে বাস্তবায়িত হলে মসজিদের ইমামগণ জাতীয় অগ্রগতি ও উন্নয়নে আরো বলিষ্ট ভূমিকা পালন করতে পারবেন।

 

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain