শিরোনাম :
পরিকল্পিত উদ্যোগের মাধ্যমে সিলেটকে আকর্ষণীয় পর্যটন হিসেবে গড়ে তোলা সম্ভব: কয়েস লোদী ভারতে অনুপ্রবেশকালে সুনামগঞ্জে নির্বাচন অফিসের কর্মচারী আটক জাকির হোসেন মজুমদারের মাগফিরাত কামনায় সিলেট মহানগর বিএনপির দোয়া মাহফিল জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত অযৌক্তিক ও গণবিরোধী: বাসদ ৬ মাসে ৩ বার জ্বালানি তেলের দাম বৃদ্ধি সরকারের গণবিরোধী সিদ্ধান্ত-মুহাম্মদ ফখরুল ইসলাম গোয়াইনঘাটে পরিত্যক্ত মর্টার শেল, সেনাবাহিনীর হাতে ধ্বংস সিলেট জেলা ও মহানগর যুবদলের নতুন কমিটিতে দায়িত্বে পেল কারা অপ্রতিম হত্যায় ৪ জন গ্রেফতার, অপরাধ স্বীকার : স্বরাষ্ট্রমন্ত্রী ‎​সিলেট বিভাগ গণদাবী পরিষদের যুক্তরাজ্য শাখার সহ- সভাপতি ডা. সৈয়দ মাশুক আহমেদকে সংবর্ধনা সিলেটে ২ দিনে ছাত্রলীগের ৯ নেতাকর্মী আটক

শিশু ভোলানাথ ও অগ্নিবীণা কব্যগ্রন্থের শতবর্ষ উদযাপন

রিপোর্টার নামঃ
  • রবিবার, ১১ সেপ্টেম্বর, ২০২২
  • ২৪৩ বার পড়া হয়েছে

অনুসন্ধান নিউজ :: রবীন্দ্রনাথ ঠাকুরের ‘শিশু ভোলানাথ’ প্রকাশকাল ১৯২২ সাল ও কাজী নজরুল ইসলামের ‘অগ্নিবীণা’ প্রকাশকাল ১৯২২ সাল। দুটি কাব্যগ্রন্থের শতবর্ষ উদযাপন উপলক্ষে শনিবার (১১ সেপ্টেম্বর) বেলা ১টা ৩০ মিনিটে সিলেট করেরপাড় রোড সিটি মডেল স্কুল ১নং ক্যাম্পাসে আলোচনা ও আবৃত্তি অনুষ্ঠানের আয়োজন করে আবৃত্তি সংগঠন মুক্তাক্ষর।

আবৃত্তি শিল্পী প্রান্ত দাশের সঞ্চালনে এড.ড. শহীদুল ইসলাম এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিটি মডেল স্কুলের প্রিন্সিপাল সুকেশ রঞ্জন তালুকদার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রবাসী ইঞ্জিনিয়ার রাজু আহমদ রাজ, রাখি রাণী রায়। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন মুক্তাক্ষরের প্রতিষ্ঠাতা পরিচালক বিমল কর।

প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন শিশু ভোলানাথ ও অগ্নিবীণা কালজয়ী দুটি কাব্যগ্রন্থ আরও শতবছর সুনাম বয়ে বেড়াবে। তার কারণ রবীন্দ্রনাথ ঠাকুরের তালগাছ ও বাউল এবং কাজী নজরুল ইসলামের বিদ্রোহী ও প্রলয়োল্লাস কবিতার জন্য। আলোচনার পর আবৃত্তি অনুষ্ঠানে আবৃত্তি পরিবেশন করে পুনম কর পূজা, মো.ইয়াসিন আহমদ রিসান, আফসানা আক্তার, শ্রেষ্ঠ রায়, সৃষ্টি রায়, অনুশ্রী চন্দ তুলি ও জয়শ্রী চন্দ ঝুমা। অনুষ্ঠানের শেষে খ্যাতনামা প্রয়াত আবৃত্তি শিল্পী হাসান আরিফ স্মরণে আলোচনা ও আবৃত্তি অনুষ্ঠানে, আগামী ১৭ সেপ্টেম্বর শনিবার বিকেল ৪ টায় সিলেট নজরুল একাডেমিতে সবার সবিনয়ে উপস্থিতি কামনা করা হয়।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain