শিরোনাম :
তিন মাসের মধ্যে চালু হবে সিলেটের ২৫০ শয্যার সেই হাসপাতাল-স্বাস্থ্যমন্ত্রী সাখাওয়াত সিলেট সিটি নির্বাচনে জামায়াতের মেয়র প্রার্থী নুরুল ইসলাম বাবুল ফ্রান্স প্রবাসী ও যুবদল নেতা আলী আহসান আফতাব স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে বিমানবন্দরে এক জমকালো সংবর্ধনা বড়লেখায় মুন্নির মৃত্যুর ঘটনায় রহস্য উদ্‌ঘাটন-’বিচারের দাবিতে মানববন্ধন সাত দিনের মধ্যে সিলেট ওসমানী হাসপাতালের সব সমস্যার সমাধান হবে: স্বাস্থ্যমন্ত্রী শুক্রবার সিলেট আসছেন স্বাস্থ্যমন্ত্রী, যাবেন ওসমানী হাসপাতালে নিরাপদ যাতায়াত বাস্তবায়ন পরিষদ সিলেট জেলার পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে সিলেটস্থ শান্তিগঞ্জ সমিতি সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে জন্মাষ্টমী উদ্‌যাপনে পুলিশের সর্বাত্মক সহযোগিতা থাকবে: পুলিশ কমিশনার

নবগঠিত ১৭নং ওয়ার্ড বিএনপির পরিচিতি সভা

রিপোর্টার নামঃ
  • বুধবার, ১৪ সেপ্টেম্বর, ২০২২
  • ২৪৬ বার পড়া হয়েছে

অনুসন্ধান নিউজ :: নবগঠিত সিলেট মহানগরীর ১৭নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। (১৩ সেপ্টেম্বর) রাতে নগরীর কাজীটুলা এলাকায় এ পরিচিতি সভার আয়োজন করা হয়।

১৭নং ওয়ার্ড বিএনপির আহ্বায়ক নুরুল মুমিন চৌধুরী খুকনের সভাপতিত্বে ও সদস্য ফয়েজ উদ্দিন মুরাদের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্যে সিলেট মহানগর বিএনপির ১ম যুগ্ম আহ্বায়ক হুমায়ুন কবির শাহীন বলেন, দলকে সুসংগঠিত করতে তৃণমূল নেতৃবৃন্দের প্রয়োজন বেশি হয়। তাই প্রত্যেকটি পাড়া, মহল্লা থেকে আমরা এক সাথে ঐক্যবদ্ধ হয়ে অবৈধ আওয়ামী লীগ সরকারকে হঠাতে হবে। কেন্দ্র থেকে যে নির্দেশ আসবে আমরা প্রত্যেক নেতাকর্মীরা সেসব নির্দেশে ঝাপিয়ে পড়ে কাজ করবো। আগামীতে সব আন্দোলন সংগ্রামে প্রস্তুত থাকার জন্য প্রত্যেক নেতাকর্মীকে আহ্বান জানান তিনি।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট মহানগর বিএনপির সদস্য এড. আতিকুর রহমান শাবু, সৈয়দ সাফেক মাহবুব, হাজী মিলাদ আহমদ, আবুল কাহির, আব্দুস সালেক লিপন, আব্দুল কাইয়ুম সানু।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ইমরান খান, এহিয়া খান মুমিন, মাঞ্জুরুল হাসান মাঞ্জুর, সাদিক আহমদ, তানভীর আহমদ চৌধুরী, মন্তাজ হুসেন মুন্না, শাহিন আহমদ, ছাঈম আহমদ খান, গিয়াস আহমদ, জুনেদ আহমদ, ওয়ার্ড যুবদল নেতা মহিউদ্দিন মানিক, ফয়েজ আহমদ, রুহুল আমীন, আব্দুল আহাদ সুমন, তাহের আলী সুমন, এহিয়া আহমদ, মো: লিয়াকত আলী ইমন, কাওছার হোসেন রকি, ছাত্রদল নেতা শরীফ খান। বিজ্ঞপ্তি

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain