শিরোনাম :
বৃহত্তর মদিনা মার্কেট ব্যবসায়ী সমিতির নির্বাচনে প্রার্থীদের মাঝে প্রতিক বরাদ্দ ভারতের ট্যুরিস্ট ভিসা ২৮ জুন চালু হচ্ছে- হাইকমিশনার দীনেশ ত্রিবেদী সিলেটে ৩ দফা দাবিতে রিকশা-ভ্যান-ইজিবাইক শ্রমিক ইউনিয়নের মানববন্ধন সিলেট মহানগর জামায়াতের উলামা বিভাগের আলোচনা সভা সুরঞ্জিত সেন হত্যাচেষ্টা মামলায় একজনের মৃত্যুদন্ড, আরিফ-বাবর-গৌছসহ ৯ জন খালাস গোয়াইনঘাটে বিজিবির সচেতনতা প্রতিযোগিতা ও ফ্রি মেডিকেল ক্যাম্প সুরঞ্জিত সেন হত্যা চেষ্টা মামলায় খালাস পেলেন আরিফ, বাবর ও গৌছ সারওয়ার ‘চোখ খুলে দিয়েছেন’, মাজারের স্বচ্ছতা ‘নিশ্চিত করবো’: মন্ত্রী আরিফুল হক সিলেট জেলা ও মহানগর যুবদলের প্রতিবাদ মিছিল ও সমাবেশ মোটরযানের মালিকানা পরিবর্তনে বিআরটিএর নির্দেশনা

বাবা-মাকে নির্যাতন, নবীগঞ্জে ছেলের ছয় মাসের কারাদণ্ড

রিপোর্টার নামঃ
  • বুধবার, ১৪ সেপ্টেম্বর, ২০২২
  • ১১০৫ বার পড়া হয়েছে

নবীগঞ্জ ডেস্ক :: নবীগঞ্জে বাবা-মাকে নির্যাতন করায় উজ্জ্বল মিয়া (২৫) নামের এক যুবকের ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড হয়েছে।

মঙ্গলবার সন্ধ্যায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এই রায় দেন নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শেখ মহিউদ্দিন।

দণ্ডপ্রাপ্ত উজ্জ্বল মিয়া উপজেলার ১২ নম্বর কালিয়ারভাঙ্গা ইউনিয়নের কালিয়ারভাঙা গ্রামের মজিবর রহমানের ছেলে।

জানা গেছে, উজ্জ্বল মিয়া নিয়মিত মা-বাবাকে চরম অপমান ও শারীরিক আঘাত এবং বিভিন্ন ভয় দেখিয়ে টাকা আদায় করতো। মঙ্গলবার (১৩ সেপ্টেম্বর) অভিযোগ পেয়ে তাৎক্ষণিক কালিয়ারভাঙ্গা গ্রামে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ মহি উদ্দিন। এসময় অপরাধ প্রমান হওয়ায় উজ্জ্বল মিয়াকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন আদালত। অভিযানে নবীগঞ্জ থানার এসআই নাঈমসহ পুলিশের একটি দল সহায়তা করে।

বিষয়টি নিশ্চিত করে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শেখ মহিউদ্দিন বলেন, ‘বাবা-মাকে নির্যাতন একটি জঘন্য অপরাধ। এই জঘন্য অপরাধ দমনে প্রশাসন বদ্ধ পরিকর।’

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain