শিরোনাম :
পরিকল্পিত উদ্যোগের মাধ্যমে সিলেটকে আকর্ষণীয় পর্যটন হিসেবে গড়ে তোলা সম্ভব: কয়েস লোদী ভারতে অনুপ্রবেশকালে সুনামগঞ্জে নির্বাচন অফিসের কর্মচারী আটক জাকির হোসেন মজুমদারের মাগফিরাত কামনায় সিলেট মহানগর বিএনপির দোয়া মাহফিল জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত অযৌক্তিক ও গণবিরোধী: বাসদ ৬ মাসে ৩ বার জ্বালানি তেলের দাম বৃদ্ধি সরকারের গণবিরোধী সিদ্ধান্ত-মুহাম্মদ ফখরুল ইসলাম গোয়াইনঘাটে পরিত্যক্ত মর্টার শেল, সেনাবাহিনীর হাতে ধ্বংস সিলেট জেলা ও মহানগর যুবদলের নতুন কমিটিতে দায়িত্বে পেল কারা অপ্রতিম হত্যায় ৪ জন গ্রেফতার, অপরাধ স্বীকার : স্বরাষ্ট্রমন্ত্রী ‎​সিলেট বিভাগ গণদাবী পরিষদের যুক্তরাজ্য শাখার সহ- সভাপতি ডা. সৈয়দ মাশুক আহমেদকে সংবর্ধনা সিলেটে ২ দিনে ছাত্রলীগের ৯ নেতাকর্মী আটক

যুবদল নেতা মকসুদকে তুলে নিয়ে যাওয়ায় জেলা বিএনপির নিন্দা

রিপোর্টার নামঃ
  • বুধবার, ১৪ সেপ্টেম্বর, ২০২২
  • ৩১৬ বার পড়া হয়েছে

অনুসন্ধান নিউজ ::  কোন ধরনের মামলা ছাড়াই ভোরর রাতে আইনশৃংখলা বাহিনী পরিচয়ে সিলেট জেলা যুবদলের নব নির্বাচিত সাধারণ সম্পাদক মকসুদ আহমদ মকসুদকে তুলে নিয়ে গেছে। এঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন সিলেট জেলা বিএনপির নেতৃবৃন্দ।
বুধবার ভোররাত ৪টার দিকে দক্ষিণ সুরমার মোল্লারগাঁও এলাকায় তার নিজ বাড়ি থেকে স্টিলের দরজা ভেঙ্গে মকসুদকে তুলে নিয়ে যায় আইন শৃংখলা বাহিনী।
এদিকে, ভোররাতে আইনশৃংখলা বাহিনী সিলেট জেলা যুবদলের নব নির্বাচিত সাধারণ সম্পাদক মকসুদ আহমদ মকসুদকে তুলে নিয়ে যাওয়ার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে অভিলম্বে তাকে আদালতে প্রেরণ করার দাবী জানিয়েছেন সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী ও সাধারণ সম্পাদক এডভোকেট এমরান আহমদ চৌধুরী।
গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, গণতান্ত্রীক আন্দোলনে রাজপথে সরব থাকা সিলেট জেলা যুবদলের নব নির্বচিত সাধারণ সম্পাদক মকসুদ আহমদকে ভোররাতে নিজ বাড়ির দরজা ভেঙ্গে আইন শৃংখলা বাহিনীর পরিচয় দিয়ে তুলে নিয়ে যাওয়ার ঘটনায় আমরা খুবই উদ্বিগ্ন।
তারা বলেন, অভিলম্বে অন্যায় ভাবে তুলে নিয়ে যাওয়া যুবদল নেতা মকসুদকে আদালতে প্রেরণ করতে হবে।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain