শিরোনাম :
সিলেটে বিয়ের প্রলোভনে কিশোরীকে ধর্ষণ, অভিযুক্ত গ্রেপ্তার সিলেট মহানগর শ্রমিক দলের মিছিল-সমাবেশ জ্বালানি তেলের মূল্যবৃদ্ধিতে পণ্যের দামে তেমন প্রভাব পড়বে না: সিলেটে বানিজ্য মন্ত্রী পরিকল্পিত উদ্যোগের মাধ্যমে সিলেটকে আকর্ষণীয় পর্যটন হিসেবে গড়ে তোলা সম্ভব: কয়েস লোদী ভারতে অনুপ্রবেশকালে সুনামগঞ্জে নির্বাচন অফিসের কর্মচারী আটক জাকির হোসেন মজুমদারের মাগফিরাত কামনায় সিলেট মহানগর বিএনপির দোয়া মাহফিল জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত অযৌক্তিক ও গণবিরোধী: বাসদ ৬ মাসে ৩ বার জ্বালানি তেলের দাম বৃদ্ধি সরকারের গণবিরোধী সিদ্ধান্ত-মুহাম্মদ ফখরুল ইসলাম গোয়াইনঘাটে পরিত্যক্ত মর্টার শেল, সেনাবাহিনীর হাতে ধ্বংস সিলেট জেলা ও মহানগর যুবদলের নতুন কমিটিতে দায়িত্বে পেল কারা

বোমা বিস্ফোরণে ভেঙে গেল ইউক্রেনের বাঁধ, তলিয়ে গেছে ১১২ বাড়ি

রিপোর্টার নামঃ
  • বৃহস্পতিবার, ১৫ সেপ্টেম্বর, ২০২২
  • ৪০৭ বার পড়া হয়েছে

আন্তর্জাতিক ডেস্ক :: ইউক্রেনের দক্ষিণাঞ্চলীয় শহর ক্রিভ রিভে নিকটবর্তী এক বাঁধ ভেঙে যাওয়া তলিয়ে গেলে ১১২টি বসতবাড়ি। সরিয়ে নেওয়া হয়েছে দুই শহরের ২২টি এলাকার বাসিন্দাদের। বুধবার রুশ ক্ষেপণাস্ত্র হামলায় ওই বাঁধ ভেঙে যায়।

শহরের মেয়র অলেকজান্দার ভিলকুল বলেন, দুটি বড় হামলায় পানির গতি বেড়ে যায় এবং একটা পর্যায়ে বাঁধ ভেঙে যায। তবে এখন পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।

ইউক্রেনের দাবি, তাদের পাল্টা আক্রমণের প্রতিশোধ হিসেবে রাশিয়া এই ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। রাশিয়াকে সন্ত্রাসী রাষ্ট্র উল্লেখ করে ইউক্রেনীয় প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, ‘তোমরা দুর্বলরা বেসামরিকদের সঙ্গে যুদ্ধ করছো। যুদ্ধ থেকে পালিয়ে নিরীহদের হামলা করছো?

রাশিয়ার বিরুদ্ধে চলমান লড়াইয়ে চলতি সপ্তাহে বড় ধরনের সাফল্য পেয়েছে ইউক্রেন। দেশটির উত্তর-পূর্বাঞ্চলে রুশ বাহিনীর নিয়ন্ত্রণে থাকা বিশাল ভূখণ্ড পুনরুদ্ধার করেছে ইউক্রেনীয় বাহিনী। এই সাফল্যকে যুদ্ধের ‘গতিপ্রকৃতি’ পাল্টে দেওয়ার মতো ঘটনা বলে মন্তব্য করেছেন অনেকে।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain