শিরোনাম :
ডিপিপি উপস্থাপন ও কনসালটেশন কর্মশালায় খন্দকার মুক্তাদির সিলেট শাহজালাল মাজারের দানবাক্সের টাকা কার কাছে থাকবে? আগে কোথায় যেতো? পর্তুগাল বিএনপির যুগ্ম আহবায়ক শামসুজ্জামান জামানকে সিলেট বিমানবন্দরে সংবর্ধনা নগর উন্নয়ন কতৃপক্ষের চেয়ারম্যান মনোনীত হওয়ার কয়েছ লোদীকে সংবর্ধনা হাইতির বিপক্ষে ৩ গোলের জয়ে সি গ্রুপের শীর্ষে ব্রাজিল সাবেক ছাত্রনেতা জুনেদ আহমেদকে সিলেট বিমানবন্দরে সংবর্ধনা প্রধানমন্ত্রীর সহধর্মিনী বিশিষ্ট চিকিৎসক ডা: জোবায়দা রহমান এর জন্মবার্ষীকিতে পথচারীদের মাঝে খাবার বিতরণ সাবেক ছাত্রনেতা সামী ও রাজকে আমাদের জাতীয়তাবাদী পরিবারের সংবর্ধনায়-কয়েছ লোদী সিলেট শাহজালাল মাজারের দানের ডেগ সিলগালা, বসলো প্রশাসনের দানবাক্স, নিরাপত্তায় আনসার প্রবাসীদের সুরক্ষায় ও বিনিয়োগ সহজ করতে সরকার কাজ করে যাচ্ছে: মন্ত্রী আরিফুল হক চৌধুরী

সিলেট মহানগর ৯নং ওয়ার্ড বিএনপির এক সভা অনুষ্ঠিত

রিপোর্টার নামঃ
  • বৃহস্পতিবার, ১৫ সেপ্টেম্বর, ২০২২
  • ২০৫ বার পড়া হয়েছে

অনুসন্ধান নিউজ :: পাড়া কমিটি গঠনের লক্ষ্যে সিলেট মহানগর ৯নং ওয়ার্ড বিএনপির এক সভা অনুষ্ঠিত হয়েছে। ওয়ার্ড বিএনপির আহ্বায়ক আবুল হোসেন হেনা মিয়ার সভাপতিত্বে উক্ত সভা বৃহস্পতিবার নগরীর মদীনা মার্কেট এলাকায় অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক ও ৭,৮ ও ৯নং ওয়ার্ডের টীম লিডার এমদাদ হোসেন চৌধুরী। সভায় আগামী ৭ দিনের মধ্যে পাড়া কমিটি গঠন করতে ৪টি টীম গঠন করা হয়। এসব টীমের তত্তাবধানে পাড়া কমিটি গঠন করা হবে।
সভায় উপস্থিত ছিলেন, বিএনপি নেতা সানাউল হক সানা, আবুল হোসেন, কামরুজ্জামান দীপু, মিজানুর রহমান পাবেল, ফজলুল হক ফজলু, মঈনুল হক চৌধুরী, হানিফুর রহমান হানু, শামীম রেজা, সৈয়দ আমির আলী, মানিক মিয়া, মনোরঞ্জন চক্রবর্তী ও অংকুর দেব প্রমূখ।
প্রধান অতিথির বক্তব্যে এমদাদ হোসেন চৌধুরী বলেন, জাতীয়তাবাদী শক্তিকে নিশ্চিহ্ন করার সুগভীর ষড়যন্ত্র চলছে। সকল ষড়যন্ত্র নস্যাত করে গণতন্ত্রের বিজয় নিশ্চিত করতে তৃনশমূল বিএনপিকে শক্তিশালী করতে হবে। তৃনমূল বিএনপির নেতৃত্বেই আগামী দেশে জনতার সরকার প্রতিষ্ঠিত হবে।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain