শিরোনাম :
কৃষিভিত্তিক কলকারখানা গড়ার উদ্যোগ নেওয়া হবে : প্রধানমন্ত্রী শাবিপ্রবিতে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন বর্ণাঢ্য আয়োজনে সিসিক এর উদ্যোগে বাংলা নববর্ষ উদযাপন সিলেটে আধুনিক সাংস্কৃতিক কমপ্লেক্স নির্মাণ হবে: মন্ত্রী আরিফুল হক চৌধুরী সিলেটে বর্ণিল সাজ বৈশাখী শোভাযাত্রা সিলেটে বর্ষবরণের নানা আয়োজন, চলছে প্রস্তুতি অবৈধভাবে ভারত যাওয়ার চেষ্টা, সিলেট সীমান্তে রোহিঙ্গা নাগ‌রিকসহ আটক ৪ গোয়াইনঘাটে সাবমারসিবল সড়কের উদ্বোধনে মন্ত্রী আরিফুল হক সিলেটসহ সারা দেশে পুলিশ কনস্টেবল পদে নিয়োগ রোগীদের উন্নত চিকিৎসার লক্ষ্যে বিশিষ্টজনদের সাথে ভারতের মনিপাল হাসপাতালের মতবিনিময়

নেপালের বিপক্ষে ২ গোলে এগিয়ে বাংলাদেশের মেয়েরা

রিপোর্টার নামঃ
  • সোমবার, ১৯ সেপ্টেম্বর, ২০২২
  • ৩০৪ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক :: কৃষ্ণা রানী সরকারের গোলে নেপালের বিপক্ষে ২ গোলে এগিয়ে গেছে বাংলাদেশ। সোমবার নেপালের দশরথ স্টেডিয়ামে সাফ নারী চ্যাম্পিয়নশিপের ফাইনালে ৪০তম মিনিটে দারুণ এক শটে গোলকিপারকে পরাস্তা করেন কৃষ্ণা।

সকাল থেকে বৃষ্টি। মাঠের অবস্থা ছিল খুবই খারাপ। বৃষ্টিতে কাদা জমে গেছে। এমন দিনে ফাইনালে নেপালের বিপক্ষে মাঠে নেমেছে বাংলাদেশ দল। কাঠমাণ্ডুর দশরথ স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচের প্রথম মিনিটেই আক্রমণে যায় বাংলাদেশ। বক্সের বাইরে থেকে মারিয়া মান্ডার দুর্দান্ত শট ফেরান নেপালের গোলকিপার। স্বাগতিক নেপালেও কম নয়।

খেলার ৯ মিনিটেও তারাও আক্রমণে আসে দলটি। বাংলাদেশের গোলরক্ষক রূপনা চাকমার দৃহতায় বেঁচে যায় বাংলাদেশে। আক্রমণ-পাল্টা আক্রমণে শুরু থেকেই জমে ওঠে ম্যাচ। খেলার ১০ম মিনিটে সিরাত জাহান স্বপ্নাকে উঠিয়ে শামসুন্নাহার জুনিয়রকে মাঠে নামায় কোচ গোলাম রব্বানী ছোটন। যদিও ম্যাচের আগের দিন চোট নিয়ে ফাইনালে খেলার ইচ্ছা প্রোষণ করেছিলেন স্বপ্না। তার আশা পূরণ করেন কোচ। মাঠে নেমে চমক দেন শামসুন্নাহার জুনিয়র। খেলার ১৩ মিনিটে এগিয়ে দেন বাংলাদেশকে (১-০)। কর্নার পাশ থেকে মনিকার চাকমার বাড়ানো বলে কোনাকোনি শটে গোল করেন এই ফরোয়ার্ড।

খেলার ৩৪ মিনিটে আক্রমণে আসে নেপাল। বাংলাদেশের কয়েক দুই ডিফেন্ডারকে কাটিয়ে আঘাত হানে বাংলাদেশের রক্ষণ ভাগে। কিন্তু গোলরক্ষক দৃহ বেঁচে যায় বাংলাদেশ।

খেলার স্বপ্নের মতো শুরু। খেলার ৪১ মিনিটে বাংলাদেশের ব্যবধান দ্বিগুণ করেন কৃষ্ণা রানী সরকার (২-০)। নেপালের দুই ডিফেন্ডারকে পরাস্ত করে গোল করেন এই ফরোয়ার্ড।

নারী সাফের ষষ্ঠ আসরে দ্বিতীয়বার ফাইনাল খেলছে বাংলাদেশ। এর আগে ২০১৬ সালে শিলিগুড়ি সাফের ফাইনালে ভারতের কাছে হারতে হয় ৩-১ ব্যবধানে। আজ শিরোপা জয়ের চোয়ালবদ্ধ প্রতিজ্ঞা নিয়েই মাঠে নেমেছেন সাবিনা খাতুনেরা। শিরোপা নিয়েই তারা দেশে ফিরতে চান। যারা জিতবে তারাই প্রথমবারের মতো চ্যাম্পিয়ন হবে নারী সাফ চ্যাম্পিয়নশিপে।

পরিসংখ্যান অবশ্য নেপালের পক্ষে। আগের তিন ম্যাচের তিনটিতেই বাংলাদেশকে হারিয়েছে তারা। চলতি সাফে দুর্দান্ত ফর্মে রয়েছে বাংলাদেশ। চার ম্যাচে ২০টি গোল দিয়ে ফাইনালে উঠেছে সাবিনারা। বিপরীতে হজম করেনি একটি গোলও। আজ কার জয় হয়- সেটাই এখন দেখার বিষয়।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain