শিরোনাম :
বাংলাদেশ ট্রেড ইউনিয়ন ফেডারেশন সিলেট জেলা শাখার উদ্যোগে মে দিবস উদযাপন বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদের উদ্যোগে সিলেটে সর্বধর্মীয় সম্প্রীতি র‍্যালি এবং মাতৃ সম্মাননা সম্পন্ন কথা বললেই পুলিশ ধরে নিয়ে যাবে, এটি চলবে না: সিলেটে প্রধানমন্ত্রী মহান মে দিবস উপলক্ষে সিলেট জেলা হোটেল শ্রমিক ইউনিয়নের বর্ণাঢ্য র‌্যালী সিলেটের চাঁদনীঘাটে যে প্রকল্পের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী মহান মে দিবস উপলক্ষে সিলেট জেলা হোটেল শ্রমিক ইউনিয়নের প্রচারে মশাল মিছিল প্রধানমন্ত্রী তারেক রহমান এর সিলেট পূণ্যভূমিতে আগমন উপলক্ষে মহানগর ছাত্রদল স্বাগত মিছিল সিলেটের ৪ জেলায় বন্যার শঙ্কা পরিবহনে সিলেটে বাড়েনি ‘লোকাল বাস’ ভাড়া, বেড়েছে দূরপাল্লার সিলেট মহানগর তাঁতীদলের শোক সভা ও দোয়া মাহফিল

একদিনে রেকর্ড পরিমাণ ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি

রিপোর্টার নামঃ
  • মঙ্গলবার, ২০ সেপ্টেম্বর, ২০২২
  • ২২৬ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক :: ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে ২৪ ঘণ্টায় সারা দেশের বিভিন্ন হাসপাতালে ৪৩৮ জন ভর্তি হয়েছেন, যা এখন পর্যন্ত সর্বোচ্চ। এ নিয়ে বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি থাকা ডেঙ্গু রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ৫৬০ জনে। তবে এ সময়ে ডেঙ্গুতে নতুন কোনো রোগীর মৃত্যু হয়নি।

আজ মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত ডেঙ্গুবিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়েছে, গতকাল সোমবার সকাল ৮টা থেকে আজ মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত সময়ে সারাদেশে ৪৩৮ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। নতুন আক্রান্তদের মধ্যে ৩১৫ জন ঢাকার বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। বাকি ১২৩ জন ঢাকার বাইরে চিকিৎসা নিচ্ছেন।

advertisement 3
স্বাস্থ্য অধিদপ্তর জানায়, ডেঙ্গু আক্রান্ত হয়ে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে বর্তমানে মোট ১ হাজার ৫৬০ জন ভর্তি রয়েছেন। তাদের মধ্যে ঢাকার ৫০ সরকারি ও বেসরকারি হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন ১ হাজার ১৯১ জন। ঢাকার বাইরে বিভিন্ন হাসপাতালে ভর্তি রয়েছেন ৩৬৯ জন।

advertisement 4
স্বাস্থ্য অধিপ্তরের তথ্যমতে, চলতি বছরে ১ জানুয়ারি থেকে ২০ সেপ্টেম্বর পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন মোট ১২ হাজার ৭ জন। এরমধ্যে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ১০ হাজার ৪০২ জন।

এসময়ে ঢাকায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৯ হাজার ৩৮৩ জন। তাদের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৮ হাজার ১৭১ জন। ঢাকার বাইরে ভর্তি হয়েছেন ২ হাজার ৬২৪ জন এবং সুস্থ হয়েছেন দুই হাজার ২৩১ জন।

গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে কারও মৃত্যুর খবর পাওয়া যায়নি। তবে ১ জানুয়ারি থেকে এ পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা গেছেন ৪৫ জন। গত ২১ জুন ডেঙ্গু আক্রান্ত হয়ে এ বছর প্রথম কোনো রোগীর মৃত্যু হয়।

২০২০ সালে করোনাভাইরাস মহামারিকালে ডেঙ্গুর সংক্রমণ কিছুটা কম ছিল। তবে ২০২১ সালে সারাদেশে ডেঙ্গু আক্রান্ত হন ২৮ হাজার ৪২৯ জন। একই বছর দেশব্যাপী ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মারা যান ১০৫ জন।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain