শিরোনাম :
এই বাজেটে দাম বাড়তে পারে ও কমতে পারে যেসব পণ্যের ভূমিকম্পে কাঁপল সিলেট মৃত্যুর ৩০ বছর পর শাহজালালের দরগাহ কবরস্থান থেকে তোলা হবে সালমান শাহ’র মরদেহ সিলেট আম্বরখানা গার্লস স্কুল এন্ড কলেজে বৃক্ষরোপণ কর্মসূচিতে: কয়েস লোদী ১৭ জুন শ্রীমঙ্গল আসতে পারেন প্রধানমন্ত্রী, প্রস্তুতি চলছে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে জাফলংয়ে কৃষকদের মাঝে গাছের চারা বিতরণ অবৈধ অনুপ্রবেশের দায়ে ভারতে সাজাভোগ শেষে দেশে ফিরলেন ৭ বাংলাদেশি চিকিৎসক দেখিয়ে ফেরার পথে হবিগঞ্জে ট্রাক ও মোটরসাইকেলের সংঘর্ষে বাবা-ছেলের মৃত্যু সিলেট বিভাগের যেসব এলাকায় দুই দিন ৮ ঘণ্টা করে গ্যাস থাকবে না গোয়াইনঘাটে ডেটা শেয়ারিং বিষয়ক দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত

সিলেট নয়াসড়কের আগুন-বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা

রিপোর্টার নামঃ
  • শুক্রবার, ২৩ সেপ্টেম্বর, ২০২২
  • ১৯৭ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক :: সিলেট নগরীর নয়াসড়ক এলাকার খাজাঞ্চী বাড়ির পাশের একটি ভবনের বন্ধ ঘরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। দ্রুত ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসেন। এ দুর্ঘটনায় ৫০ হাজার টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ফায়ার সার্ভিসের লোকজন জানিয়েছেন। শুক্রবার (২৩ সেপ্টেম্বর) বিকেল ৪ টায় নয়াসড়কের ৩/ডি এর নিচতলার ওই ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিস ও স্থানীয়রা জানান- আমেরিকা প্রবাসী রাজ নারায়ণ চৌধুরীর ৩ তলা বিশিষ্ট বাসাটি বন্ধ থাকবো। শুক্রবার বিকেল ৪টার দিকে ওই ভবন থেকে আগুনের অগ্নিশিখা দেখতে পান স্থানীয়রা। পরে ফায়ার সার্ভিসের লোকজনকে খবর দিলে ফায়ার সার্ভিস, সিলেটের ২টি ইউনিট ঘটনাস্থলে যায়। সেখানে গিয়ে তারা আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসলেও ৫০ হাজার টাকার ক্ষয়ক্ষতি হয়। তবে ফায়ার সার্ভিসের লোকজন দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা পাওয়া গেছে।

এ বিষয়ে ফায়ার সার্ভিস, সিলেট সদরের সিনিয়র স্টেশন অফিসার মো. বেলাল হোসেন  বলেন-‘খবর পেয়ে আমরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসি। এতে প্রায় ৫০ হাজার টাকার মালামাল ক্ষয়ক্ষতি হয়েছে।’ আইপিএস থেকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে বলে জানান তিনি।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain