শিরোনাম :
হবিগঞ্জে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী কিশোর নিহত গোয়াইনঘাটে অবৈধ বালু উত্তোলন, ৮ ড্রেজার ধ্বংস শিশু-কিশোরদের শারীরিক ও মানসিক বিকাশে খেলার মাঠ অপরিহার্য: কয়েস লোদী গণততন্ত্রকে রক্ষা করাই এখন সবচেয়ে বড় কাজ: সিলেটে রাষ্ট্রপতি স্কলার্সহোম মেজরটিলা কলেজে কম্পিউটার প্রোগ্রামিং প্রতিযোগিতা ও উদ্ভাবনী প্রজেক্ট প্রদর্শনী সম্পন্ন আ.লীগ-যুবলীগ-ছাত্রলীগের ৭ শীর্ষ নেতাকে মৃত্যুদণ্ড দিল ট্রাইব্যুনাল সিলেটে এসে দুই ওলির মাজার জিয়ারত করলেন রাষ্ট্রপতি সিলেটে রাষ্ট্রপতি, পথেপথে অভ্যর্থনা রাষ্ট্রপ্রতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সিলেট আগমন উপলক্ষে মহানগর তাঁতী দলের প্রস্তুতি সভা তিন বছর পর সিলেটে শুরু হচ্ছে বাণিজ্য মেলা

সিলেট রেজিস্টারি মাঠে বাদ জুম্মা বিএনপির গায়েবানা জানাজা

রিপোর্টার নামঃ
  • শুক্রবার, ২৩ সেপ্টেম্বর, ২০২২
  • ৩৬৩ বার পড়া হয়েছে

অনুসন্ধান নিউজ :: সিলেট নগরীর রেজিস্টারি মাঠে শুক্রবার (২৩ সেপ্টেম্বর) বাদ জুম্মা সিলেট জেলা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে গায়েবানা জানাজা করা হয়েছে।

মুন্সীগঞ্জ মোক্তারপুরে বিএনপির কর্মসূচিতে পুলিশের ‘অতর্কিত হামলা ও গুলিতে’ গুরুতর আহত হন মুন্সিগঞ্জের মীরকাদিম পৌর যুবদল নেতা শহিদুল ইসলাম শাওন। পরে তিনি ঢাকা মেডিকেলের আইসিইউতে মারা যান।

শাওন ‘হত্যার’ প্রতিবাদে বিএনপির উদ্যোগে সারা দেশে গায়েবানা জানাজার আয়োজন করা হয়। এরই অংশ হিসেবে শুক্রবার বাদ জুম্মা সিলেট নগরীর রেজিস্টারি মাঠে সিলেট জেলা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়।

গায়েবানা জানাজায় উপস্থিত ছিলেন বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের সকল পর্যায়ের নেতাকর্মীরা।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain