শিরোনাম :
সিলেটবাসীকে ৩ সুখবর দিলেন মন্ত্রী মুক্তাদির পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে সিলেটে যুবদলের সমাবেশ ও বিক্ষোভ মিছিল সরকারি হাসপাতালে চিকিৎসাসেবা গ্রহণ বাধ্যতামূলক ও নিশ্চিত করার দাবীতে প্রধানমন্ত্রী, মন্ত্রী ও প্রতিমন্ত্রী বরাবরে স্মারকলিপি ১নং জালালাবাদ ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে চেয়ারম্যান প্রার্থী ইসলাম উদ্দিনের মতবিনিময় সভা সিলেটে হারিয়ে যাওয়া অর্ধশতাধিক মোবাইল উদ্ধার করে ফিরিয়ে দিল পুলিশ রোটারি ক্লাব অব সিলেট সেন্ট্রালের সহযোগিতায় ফ্রি ডায়াবেটিস পরীক্ষা ও পরামর্শ ক্যাম্প অনুষ্ঠিত আওয়ামী সন্ত্রাসী নৈরাজ্যের প্রতিবাদে সিলেটে মহানগর স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত বিছনাকান্দি সীমান্তে আটক বিএসএফ সদস্যকে পতাকা বৈঠকে হস্তান্তর আরিফুলের হকের সুপারিশে স্থগিত হলো বিএনপির যে ইউনিটের কার্যক্রম ভূমধ্যসাগরে নি খোঁ জ মাধবপুরের ৬ যুবক, ১৫ দিনেও মেলেনি সন্ধান

স্বপ্নচুড়া ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের ফ্রি খতনা ক্যাম্প সম্পন্ন

রিপোর্টার নামঃ
  • রবিবার, ২৫ সেপ্টেম্বর, ২০২২
  • ৩৩০ বার পড়া হয়েছে

অনুসন্ধান নিউজ :: ‘স্বপ্নচুড়া ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের উদ্যোগে সিলেট জেলার জকিগঞ্জ উপজেলার হাতিডহর গ্রামে আসহায় দরিদ্র পরিবারের বাচ্চাদের ফ্রি খতনা প্রদান করা হয়েছে। (২৩ সেপ্টেম্বর) সকাল ১০টা থেকে বিকাল ৫টা পর্যন্ত এই ফ্রি খতনা প্রদান সম্পন্ন হয়।
স্বপ্নচুড়া ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের এর সভাপতি মোঃ হাবিবুর রহমানের পরিচালনায় অনুষ্ঠানে পবিত্র কোরআন তেলাওয়াত ও দোয়া পরিচালনা করেন ক্বারী মকবুল আলী। এতে ডাক্তার হিসেবে উপস্থিত ছিলেন ডাঃ আব্দুল বাছিত। স্বপ্নচুড়া ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন এর এই মহৎ উদ্যোগে সার্বিক সহযোগিতার ছিলেন সংগঠনটির প্রতিষ্ঠাতা সদস্য যুক্তরাষ্ট্র প্রবাসী সজিব আহমদ চৌধুরী রুবেল, প্রচার সম্পাদক সাহেদ আহমদ, সমাজ কল্যান সম্পাদক আব্দুল আজিজ।
স্বপ্নচুড়া ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন আসহায় দরিদ্র পরিবারের ১৪ জনকে ফি খতনা করিয়েছেন। এছাড়া তাদের প্রত্যেককে লুঙ্গি, গেঞ্জি ও খাবার বিতরণ করা হয়েছে। অনুষ্ঠানে বক্তারা স্বপ্নচুড়া ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সুন্দর এই উদ্যোগকে স্বাগত জানান। উক্ত অনুষ্ঠানে এলাকার সামাজিক, রাজনৈতিক ও গন্য মান্য ব্যাক্তিরা উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain