শিরোনাম :
আটক অবস্থায় কাউকে নির্যাতনের অধিকার পুলিশের নেই ওসমানী মেডিকেলে দুই সাংবাদিকের উপর হামলায় গোলাপগঞ্জ উপজেলা প্রেসক্লাবের নিন্দা শ্রীমঙ্গলে সাবানা বেগম হত্যা: ৪ জনের মৃত্যুদণ্ড, দুইজনের বিভিন্ন মেয়াদে সাজা সিলেটে রায়হান হত্যা: এসআই আকবরের মৃত্যুদন্ড, দুজনের যাবজ্জীবন, ৩ জনের ৭ বছরের জেল বাজুস সিলেট জেলা শাখার নবনির্বাচিত কমিটির দায়িত্ব হস্তান্তর সম্পন্ন সিলেটে মিছিলের প্রস্তুতিকালে ছাত্রলীগের ২ কর্মী আটক তামাবিল দিয়ে ভারতে পাঠানো হলো এয়ার অ্যাম্বুলেন্সে নিহত নারীর মরদেহ গোয়াইনঘাট প্রেসক্লাব সম্পাদক কে.এম. লিমনকে গ্রাম পুলিশের সংবর্ধনা সিলেটে চারলেন হবে এয়ারপোর্ট রোড, চা-বাগানের ভেতর দিয়ে হবে নতুন সড়ক-বাণিজ্যমন্ত্রী সাংবাদিক মোজাম্মেল হকের পিতা আব্দুল মানিক আর নেই

সিলেটে তাহিরপুর উপজেলা যুবদলের বিক্ষোভ মিছিল

রিপোর্টার নামঃ
  • সোমবার, ২৬ সেপ্টেম্বর, ২০২২
  • ৩১৩ বার পড়া হয়েছে

অনুসন্ধান নিউজ :: সাবেক ৩ বারের প্রধানমন্ত্রী, বিএনপির চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি নেতাকর্মীদের গ্রেফতার এবং সরকার কর্তৃক গুম, খুন, হামলা-মামলার প্রতিবাদে সিলেট নগরীতে তাহিরপুর উপজেলা যুবদলের উদ্যোগে এক বিক্ষোভ মিছিল বের করা হয়েছে। গত (২৫ সেপ্টেম্বর) তাহিরপুর উপজেলা যুবদলের আহ্বায়ক মো. এনামুল হক এনাম ও সিনিয়র যুগ্ম-আহ্বায়ক আবু সায়েম এর নেতৃত্বে বিক্ষোভ মিছিলটি নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে তালতলাস্থ একটি এলাকায় এক সংক্ষিপ্ত সভা অনুষ্ঠিত হয়।
তাহিরপুর উপজেলা যুবদলের আহ্বায়ক মো. এনামুল হক এনামের সভাপতিত্বে ও সিনিয়র যুগ্ম-আহ্বায়ক আবু সায়েম এর পরিচালনায় বিক্ষোভ মিছিল পরবর্তী সংক্ষিপ্ত সভায় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন যুগ্ম আহ্বায়ক আবুল ইসলাম, শফিকুল ইসলাম, তবারক হোসেন, শ্রীপুর উত্তর ইউনিয়নের সভাপতি জিয়াউর রহমান আকন্দ, বাদাঘাট ইউনিয়ন সভাপতি সুমন আহমদ। এছাড়াও তাহিপুর উপজেলা, ইউনিয়ন যুবদলের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain